সাইফুর সুমন
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সে আমার প্রেমী; তাই সে সবচেয়ে সুন্দর-

 

সুন্দর হলেই প্রেম হয় না…

প্রেম হয়ে গেলে মানুষটাই

সবচেয়ে সুন্দর হয়ে যায়।

 

ভালোবাসা চোখ দিয়ে শুরু হলেও,

টিকে থাকে হৃদয়ের গহীনে ।

প্রথম দেখায় মুগ্ধতা আসে চেহারায়,

কিন্তু ধীরে ধীরে মন খুঁজে নেয় আশ্রয়—

একটা কণ্ঠে, একটা যত্নে, একটা নির্ভরতায়।

 

যার পাশে থাকলে অকারণে মন শান্ত হয়ে যায়,

যার সাথে নীরবতাও অস্বস্তিকর লাগে না,

যার চোখে নিজের জন্য

আলাদা একটা জায়গা দেখতে পাই—

সেই মানুষটাই ধীরে ধীরে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুখ ও শান্তির জায়গা।

 

তার হাসি তখন আর শুধু হাসি থাকে না,

ওটা হয়ে যায় দিনের ক্লান্তি ভুলে যাওয়ার ওষুধ।

তার কষ্ট নিজের বুকেও ব্যথা ধরায়,

তার আনন্দে অকারণেই মুখে হাসি ফুটে ওঠে।

 

প্রেম আসলে রূপে নয়—

প্রেম লুকিয়ে থাকে অভ্যাসে, যত্নে, অপেক্ষায়,

একসাথে ছোট ছোট মুহূর্ত জমিয়ে রাখার ভেতর।

হাতটা শক্ত করে ধরা,

রাগ হলে চুপচাপ পাশে বসে থাকা,

কিংবা আচমকা মুখটা চেপে ধরা,

অথবা হঠাৎ শক্ত করে বুকের ভেতর জরিয়ে ধরা৷

শত মানুষের ভিড়ের মাঝেও

শুধু একটি মুখ খুঁজে বেড়ানক—

এসব মিলেই তৈরি হয়

সত্যিকারের ভালোবাসা।

 

যখন আমরা কাউকে তার সবটুকু নিয়ে মেনে নিই—

তার রাগ, জেদ, দুর্বলতা, ভাঙাচোরা দিকগুলোসহ,

তখন সে নিখুঁত না হয়েও

আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষ হয়ে ওঠে।

 

তখন আর প্রশ্ন থাকে না—

“সে কতটা সুন্দর?”

তখন উত্তর একটাই—

“সে আমার প্রেমী তাই সে-ই সবচেয়ে সুন্দর।”

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সে আমার প্রেমী; তাই সে সবচেয়ে সুন্দর-

১

ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২

সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, সম্পাদিকা, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অন্তর্লীন অনুরণন*

৩

দুই শিশু সন্তান সহ গাড়ির নীচে ঝাঁপ দেয়ার চেষ্টা ধর্ষিতার

৪

নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

৫

পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ   সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি 

৬

নিউইয়র্কে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৭

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৮

বিদ্যালয়ের ক্লাসে ডিএনসি, মাদক না ছোঁয়ার শপথ করলেন শতাধিক শিক্ষার্থী

৯

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

১০

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

১১

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

১২

গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের উপসর্গ, আক্রান্ত ৩৫

১৩

পীরগাছায় সমিতি খুলে গ্রাহকের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা সোহেল, বক্তব্য মেলেনি সমবায় কর্মকর্তার

১৪

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে

১৫

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

১৬

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

১৭

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় বেইলি ব্রিজ পলিটেকনিককে শোকজ

১৮

ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

১৯

আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

২০