২৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

গাজা উপত্যকায় অভিযান পরিচালনার সময় বিস্ফোরকবাহী একটি ছোট ড্রোন বিধ্বস্ত ও বিস্ফোরিত হয়ে ইসরাইলের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন।

নিহত সেনারা হলেন—হার হালুতজ এলাকার বাসিন্দা মাস্টার সার্জেন্ট নাদাভ কালি (২৪) এবং জেরুজালেমের বাসিন্দা মাস্টার সার্জেন্ট ওফেক মোয়ালেম (২৩)।

তারা উভয়েই জেরুজালেম ব্রিগেডের ৭০০৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

সেনাবাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে ওই দুই সেনা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক বাফার জোনের একটি সেনাঘাঁটি থেকে পরিচালনা করছিলেন।

প্রথম ড্রোনটি তার নির্ধারিত মিশন সফলভাবে সম্পন্ন করলেও, দ্বিতীয় ড্রোনটি উড্ডয়নের সময় অজানা কোনো কারণে সেনাঘাঁটির ভেতরেই বিধ্বস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট পর সেনারা ড্রোনটির কাছে গিয়ে সেটি তুলে নেন; ঠিক তখনই সেটি বিস্ফোরিত হয় এবং তারা মারাত্মকভাবে আহত হন।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

Source: https://www.drb.news/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

১

পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ   সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি 

২

নিউইয়র্কে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৩

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৪

বিদ্যালয়ের ক্লাসে ডিএনসি, মাদক না ছোঁয়ার শপথ করলেন শতাধিক শিক্ষার্থী

৫

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

৬

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

৭

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

৮

গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের উপসর্গ, আক্রান্ত ৩৫

৯

পীরগাছায় সমিতি খুলে গ্রাহকের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা সোহেল, বক্তব্য মেলেনি সমবায় কর্মকর্তার

১০

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে

১১

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

১২

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

১৩

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় বেইলি ব্রিজ পলিটেকনিককে শোকজ

১৪

ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

১৫

আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

১৬

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত, আহত ৭

১৭

ববিতে সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদে ভিপি পদে রাফি শিকদারের বিশাল জয়

১৮

হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

১৯

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম

২০