জনডাক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

নরসিংদীর পলাশ উপজেলা পাঁচদোনা-টঙ্গী সড়কের ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশালের ময়েজউদ্দিন সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া পলাশ উপজেলার বারারিয়াপাড়ার এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিদেশে যাওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সোহেল। পরে সকাল ৯টার দিকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার জন্য সেতুর উপর দিয়ে একপাশ দিয়ে হাঁটতে থাকেন তিনি।

পরে অন্য এক পথচারীকে সাইড দিতে গিয়ে সড়কের নিরাপত্তা বেষ্টনীর একটু নিচে নেমে দাঁড়ান তিনি। পরে পিছন থেকে একটি কার্ভার্ডভ্যান সোহেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। এ দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় চালক ও কাভার্ডভ্যানের পরিচয় পাওয়া যায়নি।

সোহেলের বাবা জালাল মিয়া জানান, সে বিভিন্ন স্থানে চাকরি করতো। এবার তার স্বপ্ন ছিল বিদেশ যাবার। সব কিছুই ঠিক ছিল, আজ তার ঢাকায় গিয়ে বিদেশ যাত্রার জন্য ফিঙ্গার দেওয়া কথা ছিল। কিন্তু তার স্বপ্ন আর পূরণ হলো না। সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেলের মৃত্যু হয়েছে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে তিস্তার পানি, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা নিম্নাঞ্চলে

১

জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ

২

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের

৩

তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে প্রায় সব সবজির দাম

৪

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

৫

টিকটক ভিডিও বানাতে ১০ টাকার বিনিময়ে পুকুরে ঝাঁপ দিয়ে শিশুর মৃত্যু, টিকটকার গ্রেপ্তার

৬

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

৭

পীরগাছায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

৮

সে আমার প্রেমী; তাই সে সবচেয়ে সুন্দর-

৯

ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, সম্পাদিকা, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অন্তর্লীন অনুরণন*

১১

দুই শিশু সন্তান সহ গাড়ির নীচে ঝাঁপ দেয়ার চেষ্টা ধর্ষিতার

১২

নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

১৩

পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ   সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি 

১৪

নিউইয়র্কে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৫

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

১৬

বিদ্যালয়ের ক্লাসে ডিএনসি, মাদক না ছোঁয়ার শপথ করলেন শতাধিক শিক্ষার্থী

১৭

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

১৮

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

১৯

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

২০