জনডাক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ফুলবাড়ী থানাধীন যতীন্দ্রনারায়ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যতীন্দ্রনারায়ণ আবাসন প্রকল্প এলাকার মোহাম্মদ ওয়াহেদ আলী (৪২) এবং লালমনিরহাট সদর উপজেলার তালুখুটামারা এলাকার মো. শহিদুল ইসলাম (৩২)।

 

পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুই ব্যক্তিকে ১৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে ১৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

 

ওসি আরও বলেন, “ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সে আমার প্রেমী; তাই সে সবচেয়ে সুন্দর-

১

ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২

সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, সম্পাদিকা, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অন্তর্লীন অনুরণন*

৩

দুই শিশু সন্তান সহ গাড়ির নীচে ঝাঁপ দেয়ার চেষ্টা ধর্ষিতার

৪

নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

৫

পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ   সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি 

৬

নিউইয়র্কে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৭

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

৮

বিদ্যালয়ের ক্লাসে ডিএনসি, মাদক না ছোঁয়ার শপথ করলেন শতাধিক শিক্ষার্থী

৯

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

১০

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

১১

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

১২

গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের উপসর্গ, আক্রান্ত ৩৫

১৩

পীরগাছায় সমিতি খুলে গ্রাহকের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা সোহেল, বক্তব্য মেলেনি সমবায় কর্মকর্তার

১৪

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে

১৫

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

১৬

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

১৭

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় বেইলি ব্রিজ পলিটেকনিককে শোকজ

১৮

ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

১৯

আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

২০