জনডাক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ী ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম খেয়ে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। বতর্মানে তারা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলমান রয়েছে। ফুড এলার্জির কারণে এমনটি হতে পারে। বিষয়টি খতিয়ে দেখছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের সাতটি উপজেলার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে মিড ডে মিল চালু হয় গত জানুয়ারি মাসে। রোববারে কি ডিম ও বনরুটি, সোমবার দুধ ও বনরুটি, মঙ্গলবার কলা ও বিস্কিট, বুধবার ডিম ও বনরুটি, বৃহস্পতিবার ডিম ও বনরুটি মিড ডে মিল হিসাবে উপজেলার ১৩৮টি প্রাথমিকের শিক্ষার্থীদের সরবরাহ করা হচ্ছে।

ডিম, পাউরুটি, কলা সরবরাহ করা স্থানীয় সংস্থা ইএসডিও, দুধ সরবরাহ করেন আরডি নামে আরেক সংস্থা এছাড়াও বিস্কিট সরবরাহ করেন প্রাণ কোম্পানি।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গীর ৩টি বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ হয়েছিল। তারা বতর্মানে সুস্থ অবস্থায় বাড়িতে আছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

১

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

২

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

৩

গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের উপসর্গ, আক্রান্ত ৩৫

৪

পীরগাছায় সমিতি খুলে গ্রাহকের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা সোহেল, বক্তব্য মেলেনি সমবায় কর্মকর্তার

৫

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে

৬

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

৭

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

৮

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় বেইলি ব্রিজ পলিটেকনিককে শোকজ

৯

ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

১০

আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

১১

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত, আহত ৭

১২

ববিতে সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদে ভিপি পদে রাফি শিকদারের বিশাল জয়

১৩

হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

১৪

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম

১৫

নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

১৬

রংপুরের গংগাচড়ায় টাকা না দেওয়ায় ওএমআর বদলে পরীক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

১৭

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে সেখান থেকেই

১৮

পীরগাছায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা: কুড়িগ্রামের কৃষি বিভাগের উপপরিচালক বদলি

২০