জনডাক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল.

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে তিস্তার পানি, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা নিম্নাঞ্চলে

১

জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ

২

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের

৩

তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে প্রায় সব সবজির দাম

৪

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

৫

টিকটক ভিডিও বানাতে ১০ টাকার বিনিময়ে পুকুরে ঝাঁপ দিয়ে শিশুর মৃত্যু, টিকটকার গ্রেপ্তার

৬

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

৭

পীরগাছায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

৮

সে আমার প্রেমী; তাই সে সবচেয়ে সুন্দর-

৯

ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, সম্পাদিকা, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অন্তর্লীন অনুরণন*

১১

দুই শিশু সন্তান সহ গাড়ির নীচে ঝাঁপ দেয়ার চেষ্টা ধর্ষিতার

১২

নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

১৩

পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ   সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি 

১৪

নিউইয়র্কে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৫

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

১৬

বিদ্যালয়ের ক্লাসে ডিএনসি, মাদক না ছোঁয়ার শপথ করলেন শতাধিক শিক্ষার্থী

১৭

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

১৮

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

১৯

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

২০