জনডাক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শালবাহান বাজারে পেট্রোল চুরির সময় চোরের সিগারেটের আগুনে পুড়ল মোটরসাইকেল

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারে মোটরসাইকেল থেকে পেট্রোল চুরির চেষ্টার সময় সিগারেটের আগুনে ওই মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রুস্তম নামে এক যুবকের বিরুদ্ধে পেট্রোল চুরির অভিযোগ উঠেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শালবাহান বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, রুস্তম একটি মোটরসাইকেল থেকে পেট্রোল নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাঁর মুখে থাকা সিগারেটের আগুন থেকে মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে মোটরসাইকেলটি পুড়ে যায়।

স্থানীয়রা জানান, রুস্তম তেঁতুলিয়া উপজেলার ২ নম্বর তিরনই ইউনিয়নের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব ঘটনায় তাঁকে একাধিকবার ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে সতর্ক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও হস্তান্তর করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রুস্তমের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি জানাজানি হলে শালবাহান বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

রংপুরের গংগাচড়ায় টাকা না দেওয়ায় ওএমআর বদলে পরীক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে সেখান থেকেই

পীরগাছায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা: কুড়িগ্রামের কৃষি বিভাগের উপপরিচালক বদলি

রংপুরের পীরগঞ্জে ভাগ্নেবউকে ধর্ষণচেষ্টা, মামাশ্বশুর গ্রেফতার

রৌমারীতে ১,৭০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অবহেলায় পড়ে আছে লাখ লাখ টাকার জেনারেটর, বিদ্যুৎ না থাকলে ব্যাহত ল্যাব-ক্লাস

ফুলবাড়ীতে চোরাচালানবিরোধী অভিযান, বিপুল পরিমাণ সিরাপ জব্দ

১০

পরিকল্পিত চক্রান্ত রুখে দিতে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

১১

আজ সিঙ্গেল দিবস

১২

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

১৩

আজ ২৩ সেপ্টেম্বর পৃথিবীতে দিন-রাত সমান

১৪

কাউনিয়ায় স্ত্রীর ওপর অভিমানে যুবকের আত্মহত্যা।

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

১৬

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে উদ্ধার ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলি, আটক দুই

১৭

শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

১৮

গাইবান্ধায় গরুর মাংস খেয়ে আরও ৩ জনের অ্যানথ্রাক্সের উপসর্গ

১৯

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি

২০