২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

আরিফুল করিম সিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফল প্রকাশের পর নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, নিজের সামর্থ্য অনুযায়ী ভালো করার চেষ্টা করেছেন। বাকি সব মহান আল্লাহর দান বলেও উল্লেখ করেন তিনি।

সিয়াম বলেন, প্রস্তুতির দীর্ঘ যাত্রায় কাউকে ধৈর্য হারানো যাবে না। প্রতিদিন সমান সাফল্য নাও আসতে পারে, কখনো ঘাটতি থাকবে, আবার কখনো ভালো ফল আসবে। তবে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করা অত্যন্ত জরুরি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু সিয়ামের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হওয়া বিশ্ববিদ্যালয় ও বিভাগের জন্য গর্বের বিষয়। একই সঙ্গে ১৮তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ২০০ জনকেও অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, ১৩তম থেকে ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় টানা চারবার প্রথম হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৭তম পরীক্ষায় সেই ধারায় বিরতি পড়লেও ১৮তম বিজেএসে আবারও শীর্ষস্থান দখল করলেন রাবির শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম।

Source: https://www.drb.news/%e0%a7%a7%e0%a7%ae%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%9c-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম

নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

রংপুরের গংগাচড়ায় টাকা না দেওয়ায় ওএমআর বদলে পরীক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে সেখান থেকেই

পীরগাছায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা: কুড়িগ্রামের কৃষি বিভাগের উপপরিচালক বদলি

রংপুরের পীরগঞ্জে ভাগ্নেবউকে ধর্ষণচেষ্টা, মামাশ্বশুর গ্রেফতার

রৌমারীতে ১,৭০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অবহেলায় পড়ে আছে লাখ লাখ টাকার জেনারেটর, বিদ্যুৎ না থাকলে ব্যাহত ল্যাব-ক্লাস

১০

ফুলবাড়ীতে চোরাচালানবিরোধী অভিযান, বিপুল পরিমাণ সিরাপ জব্দ

১১

পরিকল্পিত চক্রান্ত রুখে দিতে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

১২

আজ সিঙ্গেল দিবস

১৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

১৪

আজ ২৩ সেপ্টেম্বর পৃথিবীতে দিন-রাত সমান

১৫

কাউনিয়ায় স্ত্রীর ওপর অভিমানে যুবকের আত্মহত্যা।

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

১৭

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে উদ্ধার ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলি, আটক দুই

১৮

শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

১৯

গাইবান্ধায় গরুর মাংস খেয়ে আরও ৩ জনের অ্যানথ্রাক্সের উপসর্গ

২০