কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রৌমারীতে ১,৭০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—রৌমারী উপজেলার রতনপুর গ্রামের মো. এনামুল হক ও মো. ফারদিন আহম্মেদ।

পুলিশ জানায়, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির ও রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলীর তত্ত্বাবধানে এসআই মো. রাজু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সায়েদাবাদ বাজার এলাকায় দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, সায়েদাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, রৌমারীতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম

নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

রংপুরের গংগাচড়ায় টাকা না দেওয়ায় ওএমআর বদলে পরীক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে সেখান থেকেই

পীরগাছায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা: কুড়িগ্রামের কৃষি বিভাগের উপপরিচালক বদলি

রংপুরের পীরগঞ্জে ভাগ্নেবউকে ধর্ষণচেষ্টা, মামাশ্বশুর গ্রেফতার

রৌমারীতে ১,৭০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অবহেলায় পড়ে আছে লাখ লাখ টাকার জেনারেটর, বিদ্যুৎ না থাকলে ব্যাহত ল্যাব-ক্লাস

১০

ফুলবাড়ীতে চোরাচালানবিরোধী অভিযান, বিপুল পরিমাণ সিরাপ জব্দ

১১

পরিকল্পিত চক্রান্ত রুখে দিতে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

১২

আজ সিঙ্গেল দিবস

১৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

১৪

আজ ২৩ সেপ্টেম্বর পৃথিবীতে দিন-রাত সমান

১৫

কাউনিয়ায় স্ত্রীর ওপর অভিমানে যুবকের আত্মহত্যা।

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

১৭

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে উদ্ধার ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলি, আটক দুই

১৮

শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

১৯

গাইবান্ধায় গরুর মাংস খেয়ে আরও ৩ জনের অ্যানথ্রাক্সের উপসর্গ

২০