২৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবাসহ রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার পুলিশ সদস্য আল আমিন (২৩) রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত। তিনি লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের বাসিন্দা। অপর দুই গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লার টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Source: https://www.drb.news/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ac-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%aa/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম

নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

রংপুরের গংগাচড়ায় টাকা না দেওয়ায় ওএমআর বদলে পরীক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে সেখান থেকেই

পীরগাছায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা: কুড়িগ্রামের কৃষি বিভাগের উপপরিচালক বদলি

রংপুরের পীরগঞ্জে ভাগ্নেবউকে ধর্ষণচেষ্টা, মামাশ্বশুর গ্রেফতার

রৌমারীতে ১,৭০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অবহেলায় পড়ে আছে লাখ লাখ টাকার জেনারেটর, বিদ্যুৎ না থাকলে ব্যাহত ল্যাব-ক্লাস

১০

ফুলবাড়ীতে চোরাচালানবিরোধী অভিযান, বিপুল পরিমাণ সিরাপ জব্দ

১১

পরিকল্পিত চক্রান্ত রুখে দিতে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

১২

আজ সিঙ্গেল দিবস

১৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

১৪

আজ ২৩ সেপ্টেম্বর পৃথিবীতে দিন-রাত সমান

১৫

কাউনিয়ায় স্ত্রীর ওপর অভিমানে যুবকের আত্মহত্যা।

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

১৭

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে উদ্ধার ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলি, আটক দুই

১৮

শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

১৯

গাইবান্ধায় গরুর মাংস খেয়ে আরও ৩ জনের অ্যানথ্রাক্সের উপসর্গ

২০