জনডাক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব শিবরাম গ্রামে পৃথক ঘটনায় শ্বশুর-শাশুড়ি ও স্বজনদের মারধরে দুই গৃহবধূ নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।

স্থানীয় সুত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব শিবরাম গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে আয়শা সিদ্দিকার সঙ্গে চার বছর আগে বিয়ে হয় পাশের গ্রামের প্রবাসী মোশারফ হোসেনের। বিয়ের পর স্বামীর বাড়িতে এসে তিনি বুঝতে পারেন যে, তার ভাসুরের স্ত্রী পরকীয়ায় জড়িত।

নিহতের পিতা সিরাজুল ইসলাম জানান, পরকীয়ায় আয়শা বাধা দিলে রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে ভাড়াটে লোক দিয়ে আয়শা সিদ্দিকাকে তার ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে মীমাংসার কথা বলে নিহতের পিতা সিরাজুল ইসলামকে ফিরিয়ে দেন।

অন্যদিকে, পূর্ব শিবরাম গ্রামে রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল আউয়াল খান হত্যার পর স্ত্রী সাজেদা বেগমকে ঝুলিয়ে রাখেন। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায়।

ঘটনায় নিহতের পিতা সাহিব উদ্দিন অভিযোগ দিলে সুন্দরগঞ্জ থানা পুলিশ আউয়াল খানসহ তিনজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে উদ্ধার ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলি, আটক দুই

‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি

এক যুগেও বদলি নেই, একাডেমিক সুপারভাইজারকে ঘিরে প্রশ্ন মীরবাগ বালিকা বিদ্যালয়ে অর্থ ও সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ

১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার

১০

জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

১১

রংপুরের লংমার্চে কিছু গাড়ির টোল পরিশোধ করেনি বিরোধী দল: রিজভী

১২

তেলের টাকাই উঠছে না মেয়েদের পিংক বাসে, দিনে ভর্তুকি ৫০ হাজার

১৩

আত্মসাতের পর চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা

১৪

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

১৫

শালবাহান বাজারে পেট্রোল চুরির সময় চোরের সিগারেটের আগুনে পুড়ল মোটরসাইকেল

১৬

পীরগঞ্জে কোটি টাকার বাঁধ নির্মাণে ধস, ড্রেজারে বালু তুলে চলছে মেরামত

১৭

শ্বশুরবাড়ি থেকে চুরি হওয়া ১৩ লাখ টাকার স্বর্ণসহ ঘরজামাই গ্রেপ্তার

১৮

জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

২০