
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জনসাধারণের সঙ্গে যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয়ের জন্য উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরীকে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির স্বাক্ষরিত একটি ডিও (D.O.) পত্রে উল্লেখ করা হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয় সংসদের ৩২৫ মহিলা আসন-২৫-এর সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি স্বাক্ষরিত ওই চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির ডিও পত্র নম্বর বাজাসস/৩২৫/মহিলা আসন-২৫/২০২৬/৫১।
চিঠিতে বলা হয়েছে, সংসদ সদস্যের দায়িত্বপ্রাপ্ত জাতীয় আসন-২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের অন্তর্ভুক্ত উলিপুরের জনসাধারণের যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় করার জন্য জনাব তারিক আবুল আলা চৌধুরী, উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও উলিপুর পৌরসভার সাবেক মেয়রকে কুড়িগ্রাম-৩ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের সদয় অবগতির জন্য চিঠিটি পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।
চিঠির অনুলিপি দেওয়া হয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসক, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে।
চিঠিতে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি জাতীয় সংসদের ৩২৫ মহিলা আসন-২৫-এর সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরীকে কুড়িগ্রাম-৩ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় নেতাকর্মীরা আনন্দিত।