জনডাক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩১ হাজার টাকায় সন্তান বিক্রি, ২ মাস পর উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলায় নেশার টাকা জোগাতে ১১ মাসের শিশু সন্তানকে বিক্রি করে দেন তার বাবা। ঘটনার দুই মাস পর রোববার রাতে গোয়েন্দা পুলিশ বিক্রীত শিশু জান্নাতিকে উদ্ধার করেছে।

সোমবার সংবাদ সম্মেলনের পর শিশুকে তার মা রোমানার কোলে তুলে দেয় গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় জড়িত শিশুর পিতা ও ২ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ ধানঘরা গ্রামের বাসিন্দা মাদকাসক্ত হামিদুল ইসলাম নেশার টাকা জোগাড় করতে গত ২২ জুলাই নিজের ১১ মাসের শিশু সন্তান জান্নাতিকে বিস্কুট দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে শিশুসন্তান উদ্ধারে স্ত্রী রোমানা আকতার গাইবান্ধায় আদালতের কাছে তার শিশুসন্তান উদ্ধারের আবেদন করেন।

গত ১৪ আগস্ট আদালতের বিচারক নিশাত তাজনীন বিষয়টি আমলে নিয়ে ওই শিশুকে উদ্ধারের জন্য গাইবান্ধা সদর থানা পুলিশকে নির্দেশ দেন।

আদালতের আদেশের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ মাঠে নামে। তারা রোববার রাতে ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া নামক গ্রামের সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। শিশু বিক্রির সঙ্গে জড়িত শিশুর পিতা হামিদুল ইসলাম, ওই এলাকার আব্দুল মজিদ, মোরশেদা খাতুন ও জেসমিন আকতারকে গ্রেফতার করা হয়।

শিশুর মা তার মেয়েকে কোলে তুলে নিয়ে বলেন, আমি এমন বর্বর স্বামীকে চাই না। তার শাস্তি চাই। যে স্বামী তার নিজের কোলের শিশুকে বিক্রি করতে পারে সে অনেক কিছু করতে পারে। সে এখন আমাদের জীবননাশের হুমকি দিচ্ছে। তাই প্রশাসনের কাছে আমার দাবি আমাদের নিরাপত্তা দেওয়া হোক।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফ আল রাজিব জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে শিশু জান্নাতিকে উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে উদ্ধার ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলি, আটক দুই

‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি

এক যুগেও বদলি নেই, একাডেমিক সুপারভাইজারকে ঘিরে প্রশ্ন মীরবাগ বালিকা বিদ্যালয়ে অর্থ ও সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ

১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার

১০

জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

১১

রংপুরের লংমার্চে কিছু গাড়ির টোল পরিশোধ করেনি বিরোধী দল: রিজভী

১২

তেলের টাকাই উঠছে না মেয়েদের পিংক বাসে, দিনে ভর্তুকি ৫০ হাজার

১৩

আত্মসাতের পর চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা

১৪

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

১৫

শালবাহান বাজারে পেট্রোল চুরির সময় চোরের সিগারেটের আগুনে পুড়ল মোটরসাইকেল

১৬

পীরগঞ্জে কোটি টাকার বাঁধ নির্মাণে ধস, ড্রেজারে বালু তুলে চলছে মেরামত

১৭

শ্বশুরবাড়ি থেকে চুরি হওয়া ১৩ লাখ টাকার স্বর্ণসহ ঘরজামাই গ্রেপ্তার

১৮

জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

২০