জনডাক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার

‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস বা কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি’- সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এমন পোস্ট দেয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাকিরুল হককে বহিষ্কার করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাকিরুল হককে জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জাকিরুল হকের ফেসবুক পোস্টের কথা সরাসরি উল্লেখ করা হয়নি

এর আগে, নিজের ফেসবুক আইডিতে দেয়া পোস্টে জাকিরুল হক লেখেন, ‘এবারের মতো আমাকে মাফ করে দেন। কেউ আর কল বা এসএমএস দিয়েন না, খুবই বিরক্ত হচ্ছি।’ একই পোস্টে তিনি লেখেন, ‘দলের আগে দেশ, আমি দেশের পক্ষে, আমি সাধারণ জনগণের পক্ষে।’

পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বহিষ্কারের বিষয়ে জাকিরুল হক বলেন, নির্বাচনের সময় তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চেয়েছেন। সাধারণ মানুষ ধানের শীষে ভোটও দিয়েছেন। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষ তাকে মোবাইলে এসএমএস ও কল করে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তাদের ক্ষোভ ও কষ্টের কথাই তিনি ফেসবুক পোস্টে তুলে ধরেছেন।

জাকিরুল হক বলেন, ‘দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণে যদি আমাকে বহিষ্কার করা হয়, তাতেও আমি মনে করি অন্যায় কিছু করিনি। দেশের মানুষের পক্ষে কথা বলা অপরাধ নয়।’

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে জাকিরুল হককে বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

রংপুরের গংগাচড়ায় টাকা না দেওয়ায় ওএমআর বদলে পরীক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে সেখান থেকেই

পীরগাছায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা: কুড়িগ্রামের কৃষি বিভাগের উপপরিচালক বদলি

রংপুরের পীরগঞ্জে ভাগ্নেবউকে ধর্ষণচেষ্টা, মামাশ্বশুর গ্রেফতার

রৌমারীতে ১,৭০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অবহেলায় পড়ে আছে লাখ লাখ টাকার জেনারেটর, বিদ্যুৎ না থাকলে ব্যাহত ল্যাব-ক্লাস

ফুলবাড়ীতে চোরাচালানবিরোধী অভিযান, বিপুল পরিমাণ সিরাপ জব্দ

১০

পরিকল্পিত চক্রান্ত রুখে দিতে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

১১

আজ সিঙ্গেল দিবস

১২

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

১৩

আজ ২৩ সেপ্টেম্বর পৃথিবীতে দিন-রাত সমান

১৪

কাউনিয়ায় স্ত্রীর ওপর অভিমানে যুবকের আত্মহত্যা।

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

১৬

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে উদ্ধার ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলি, আটক দুই

১৭

শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

১৮

গাইবান্ধায় গরুর মাংস খেয়ে আরও ৩ জনের অ্যানথ্রাক্সের উপসর্গ

১৯

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি

২০