আব্দুল্লাহ আল আমিন রংপুর৷
২১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

রংপুরের কোতয়ালী থানার স্টেশন রোড (চারতলা মোড়) ও সিটি বাজার এলাকায় তদারকি অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করায় বুধবার (২১ সেপ্টেম্বর) স্টেশন রোডস্থ শাপলা চত্বরে ও সিটি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে শাপলা চত্বরস্থ ফিলিং স্টেশন-কে পরিমাপে কারচুপি করায় ৪০ হাজার টাকা এবং সিটি বাজার এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা ও ক্রেতাকে ভাউচার না দেওয়ায় মামা-ভাগ্নে আড়ৎ-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরোপিত মোট ৫০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এই তদারকি অভিযানে সহযোগিতা করেন রংপুর বিভাগীয় কার্যালয়ের বিএসটিআই-এর পরিদর্শক ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি-১৩)।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে উদ্ধার ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলি, আটক দুই

‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি

এক যুগেও বদলি নেই, একাডেমিক সুপারভাইজারকে ঘিরে প্রশ্ন মীরবাগ বালিকা বিদ্যালয়ে অর্থ ও সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ

১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার

১০

জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

১১

রংপুরের লংমার্চে কিছু গাড়ির টোল পরিশোধ করেনি বিরোধী দল: রিজভী

১২

তেলের টাকাই উঠছে না মেয়েদের পিংক বাসে, দিনে ভর্তুকি ৫০ হাজার

১৩

আত্মসাতের পর চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা

১৪

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

১৫

শালবাহান বাজারে পেট্রোল চুরির সময় চোরের সিগারেটের আগুনে পুড়ল মোটরসাইকেল

১৬

পীরগঞ্জে কোটি টাকার বাঁধ নির্মাণে ধস, ড্রেজারে বালু তুলে চলছে মেরামত

১৭

শ্বশুরবাড়ি থেকে চুরি হওয়া ১৩ লাখ টাকার স্বর্ণসহ ঘরজামাই গ্রেপ্তার

১৮

জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

২০