জনডাক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি

সারাদেশে ককটেল হামলার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। আর এ জন্য এনসিপির এই নেতাকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

এতে যোগ দিয়ে আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘জামায়াত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে ১৯৯৬ সালের মতো মুনাফিকি করার চেষ্টা করছে। অবিলম্বে ককটেল হামলার হোতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করতে হবে। তার কথায় পরিষ্কার তারাই ককটেল ফুটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

এ সময় জামায়াত থেকে বহিস্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।

এছাড়াও রাজশাহী রেল স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে দায়ী করে তাকেও গ্রেপ্তারের দাবি করেন যুবদল সভাপতি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

১

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

২

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

৩

গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের উপসর্গ, আক্রান্ত ৩৫

৪

পীরগাছায় সমিতি খুলে গ্রাহকের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা সোহেল, বক্তব্য মেলেনি সমবায় কর্মকর্তার

৫

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে

৬

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

৭

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

৮

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় বেইলি ব্রিজ পলিটেকনিককে শোকজ

৯

ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

১০

আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

১১

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত, আহত ৭

১২

ববিতে সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদে ভিপি পদে রাফি শিকদারের বিশাল জয়

১৩

হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

১৪

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম

১৫

নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

১৬

রংপুরের গংগাচড়ায় টাকা না দেওয়ায় ওএমআর বদলে পরীক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

১৭

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে সেখান থেকেই

১৮

পীরগাছায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা: কুড়িগ্রামের কৃষি বিভাগের উপপরিচালক বদলি

২০