
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিত করতে সচিবালয় থেকে সরাসরি সারাদেশে একযোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
এর অংশ হিসেবে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সচিবালয়ে আয়োজিত কেন্দ্রীয় প্রেস কনফারেন্সের সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমন্বয় করে সারা দেশের মতো কাউনিয়াতেও একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা ইসলামী শাসনতন্ত্রের সভাপতি ইদ্রিস আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম গোলাম মোস্তফা।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, কাউনিয়া প্রেসক্লাবের সহসভাপতি জসিম সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের উদ্দেশ্য ও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়। এ কর্মসূচির মাধ্যমে কার্যক্রম-সংশ্লিষ্ট তথ্য তুলে ধরা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে অবগত করা হয়।