জনডাক ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

রাজশাহীর পুঠিয়ায় স্বামী আশরাফুল ইসলামের (৩৫) গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে দ্বিতীয় স্ত্রীকে রেখা খাতুনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় আশরাফুলের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

এদিকে আহত আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

পুলিশ জানায়, পুঠিয়ার তারাপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম পেশায় বাসচালকের সহকারী (হেলপার)। তারাপুরের নিজের বাড়িতে তার প্রথম স্ত্রী থাকেন। দ্বিতীয় স্ত্রীর জন্য মাহিন্দ্রা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। তবে মাঝে মধ্যে প্রথম স্ত্রীর কাছেও যেতেন আশরাফুল। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে চলমান বিরোধের জেরে শনিবার ভোরে রেখা খাতুন ব্লেড দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। এসময় আশরাফুলের চিৎকারে প্রতিবেশীরা এসে রেখা খাতুনকে আটক করে পুলিশে খবর দেন।

বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে তার প্রথম স্ত্রী রয়েছেন।

ওসি আরও জানান, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে আটক রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায়

১

কাউনিয়ায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপি’র মতবিনিময় 

২

কাউনিয়ায় ৩০ পুরিয়া গাঁজাসহ একজন গ্রেপ্তার

৩

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

৪

আগামী মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ; বদলে যাবে দেশের জ্বালানি চিত্র

৫

স্থানীয় সরকার নির্বাচনে আরও সময় চায় বিএনপি

৬

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

৭

কম দামে গ্যাস দিতে আসছে এলপিজি কার্ড

৮

বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিকায় বিএনপি নেতার স্ত্রী

৯

আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

১০

রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন

১১

যুব উন্নয়নের চাকরি পরীক্ষা দুই মিনিটের নোটিশে বাতিল, ক্ষতিপূরণ চান ৩ লাখ চাকরিপ্রার্থী

১২

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

১৩

যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি বার্তা, শাহজালালে নিরাপদে বিমানের অবতরণ

১৪

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার

১৫

গাইবান্ধায় ছেলে সেজে মেয়েকে বিয়ে করেন সমকামী তরুণী, সংসারও করেন ৫ মাস

১৬

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ২ দিন পর যুবকের মরদেহ মিলল রেললাইনের পাশে

১৭

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১৮

ইয়াবাসহ গ্রেপ্তারের পর এবার বহিষ্কার যুবদল নেতা

১৯

প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট

২০