মন্জুরুল আহসান শামীম নিউজ ডেক্সঃ
১২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, গাঁজা ও ইয়াবা উদ্ধার

রংপুরের কাউনিয়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ১১ ও ১২ অক্টোবর বিভিন্ন সময়ে উপজেলার বালাপাড়া, কুর্শা ও শহিদবাগ ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ এলাকায় এসআই শরিফুল আলম খন্দকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ পুড়িয়া (১৫০ গ্রাম) গাঁজা ও একটি মোবাইল ফোনসহ তালুক সাহাবাজ গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মোঃ রুহুল আমিন (৪৫)-কে গ্রেফতার করা হয়। একই দিন রাতে কুর্শা ইউনিয়নের গোপাল মৌজায় এসআই ভবেশ চন্দ্রের নেতৃত্বে পরিচালনা করা অভিযানে ৩ পিস ইয়াবাসহ স্থানীয় সামছুল হকের ছেলে মোঃ নাজমুল হক (৩৭)-কে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। অন্যদিকে সোমবার মধ্যরাতে উপজেলার শহিদবাগ ইউনিয়নের সাধু কানিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ মানিক মিয়া (২৬)-কে গ্রেফতার করে পুলিশ। এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাউনিয়া থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রাণ মন্ত্রীর চিঠির ভিত্তিতে রংপুরের প্রকল্প লালমনিরহাটে নেওয়ার প্রস্তাব, জনমনে ক্ষোভ

১

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

৩

গাইবান্ধায় ৬ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ!

৪

সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

৫

পীরগঞ্জে কাঁঠালগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬

কাউনিয়ায় পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, গাঁজা ও ইয়াবা উদ্ধার

৭

এমপিদের পাত্তা দেন না কেন, আসমান থেকে এসেছেন: এমপি বেলাল

৮

শিক্ষার্থী তাজমিন হত্যা, কথিত প্রেমিক রাজু গ্রেফতার

৯

সৌদি বিমানবন্দরে হামলা, ছুটি কাটিয়ে ফিরেই বগুড়ার শাহেদের মর্মান্তিক পরিণতি

১০

বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায়

১১

কাউনিয়ায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপি’র মতবিনিময় 

১২

কাউনিয়ায় ৩০ পুরিয়া গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৩

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

১৪

আগামী মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ; বদলে যাবে দেশের জ্বালানি চিত্র

১৫

স্থানীয় সরকার নির্বাচনে আরও সময় চায় বিএনপি

১৬

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

১৭

কম দামে গ্যাস দিতে আসছে এলপিজি কার্ড

১৮

বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিকায় বিএনপি নেতার স্ত্রী

১৯

আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

২০