
রংপুরের কাউনিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজনের সাথে উপজেলা বিএনপি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম শফির সঞ্চালনায় মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান পলাশউপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন সহ মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।