১২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি বিমানবন্দরে হামলা, ছুটি কাটিয়ে ফিরেই বগুড়ার শাহেদের মর্মান্তিক পরিণতি

ছুটি কাটাতে দুই মাস আগে দেশে এসেছিলেন বগুড়ার শাজাহানপুরের শাহেদ আহমেদ (৩২)। স্বজনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়ে শুক্রবার (৯ অক্টোবর) উড়াল দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের উদ্দেশ্যে। কিন্তু কর্মস্থলে ফেরা আর হলো না তার। পৌঁছানোর পর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের এক হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এই প্রবাসী যুবকের।

রোববার (১১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে বগুড়ার মাদলা এলাকার শাহেদের বাড়িতে পৌঁছায় মৃত্যুর খবর। এরপর থেকেই তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শাহেদ আহমেদ বগুড়া মহানগরীর ২১ নং ওয়ার্ডের মাদলা মণ্ডল পাড়ার রফিকুল ইসলাম মিঠুর ছেলে। গত ৩ বছর ধরে তিনি সৌদিতে কর্মরত ছিলেন। শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

শাহেদের পরিবারের সদস্যরা জানান, শাহেদের বাবা মো. রফিকুল ইসলাম মিঠু বিগত ২০ বছর ধরে সৌদি আরব প্রবাসী। বাবার সুবাদেই তিন বছর আগে সেখানে পাড়ি জমান শাহেদ। দুই মাস আগে ছুটিতে বাড়ি এসে শুক্রবার আবার কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন তিনি। আর তিন মাস আগে ওমরাহ পালন করতে গিয়েছিলেন শাহেদের মা। আগামী ১৪ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। শাহেদের বাবা-মা দাম্মাম শহরে অবস্থান করছেন।

স্বজনরা জানিয়েছেন, মাদলা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহেদ। তার ছয় ও দশ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। উর্পাজনক্ষম একমাত্র অবলম্বনকে হারিয়ে অবুঝ দুই সন্তানকে নিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি অসহায় পরিবারটি। প্রিয়জনকে হারিয়ে স্বজনদের বিলাপ আর কান্নায় ভারি হয়ে উঠেছে মাদলা গ্রামের পরিবেশ।

শাহেদের বোন জামাই সাজু জানান, আমার শ্বশুরের সঙ্গে কথা হয়েছে। তবে তারা রিয়াদে এখনও যেতে পারেননি। শাহেদের স্ত্রী কাকলি আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকেও তার (শাহেদ) সঙ্গে শেষ কথা হয়েছিল। এরপর আর কথা হয়নি। সরকারের কাছে আমার চাওয়া আমার স্বামীকে ফেরত এনে দিক।

মাদলা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, আমার পাশের এলাকায় শাহেদের বাড়ি। খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসছি। শাহেদের পরিবারের সঙ্গে কথা বললাম।

Source: https://www.drb.news/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9b/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি বিমানবন্দরে হামলা, ছুটি কাটিয়ে ফিরেই বগুড়ার শাহেদের মর্মান্তিক পরিণতি

১

বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায়

২

কাউনিয়ায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপি’র মতবিনিময় 

৩

কাউনিয়ায় ৩০ পুরিয়া গাঁজাসহ একজন গ্রেপ্তার

৪

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

৫

আগামী মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ; বদলে যাবে দেশের জ্বালানি চিত্র

৬

স্থানীয় সরকার নির্বাচনে আরও সময় চায় বিএনপি

৭

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

৮

কম দামে গ্যাস দিতে আসছে এলপিজি কার্ড

৯

বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিকায় বিএনপি নেতার স্ত্রী

১০

আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

১১

রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন

১২

যুব উন্নয়নের চাকরি পরীক্ষা দুই মিনিটের নোটিশে বাতিল, ক্ষতিপূরণ চান ৩ লাখ চাকরিপ্রার্থী

১৩

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

১৪

যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি বার্তা, শাহজালালে নিরাপদে বিমানের অবতরণ

১৫

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার

১৬

গাইবান্ধায় ছেলে সেজে মেয়েকে বিয়ে করেন সমকামী তরুণী, সংসারও করেন ৫ মাস

১৭

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ২ দিন পর যুবকের মরদেহ মিলল রেললাইনের পাশে

১৮

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১৯

ইয়াবাসহ গ্রেপ্তারের পর এবার বহিষ্কার যুবদল নেতা

২০