৩ অক্টোবর ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা

কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল’ ক্লার্ক বা মুহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী আব্দুল বাতেন মুহুরি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে এ দিন রাতে ফলাফল ঘোষণা করে সমিতি গঠিত নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বারের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল বাতেন কুড়িগ্রাম জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকনের আইনজীবী সহকারী। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাসিন্দা এবং একই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করে পুলিশ। নির্বাচনে পরাজিত করতে তাকে গ্রেফতার করানো হয়েছিল বলে অভিযোগ করেছেন তার সমর্থক মুহুরিরা।

কুড়িগ্রাম সদর থানা সূত্রে জানা গেছে, রাজনৈতিক কারণে আব্দুল বাতেনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে জানা গেছে, নির্বাচনে ১৪ সদস্যের প্যানেলের মধ্যে আব্দুল বাতেন সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জন বিজয়ী হয়েছেন। সমিতির সভাপতি পদে আব্দুল বাতেন পেয়েছেন ৩৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমেদ পেয়েছেন ১৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আব্দুল বাতেনের প্যানেলের আরেক মুহুরি আতিয়ার রহমান। তিনি পেয়েছেন ১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান পেয়েছেন ১০১ ভোট। নির্বাচনে মোট ভোটার ৩৬২। ভোট প্রদান করেছেন ৩৫৮ জন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের এক দিন আগে একজন প্রার্থীকে গ্রেফতার করায় নির্বাচন কমিশনার হিসেবে আমি মর্মাহত হয়েছি। আব্দুল বাতেনকে কেন গ্রেফতার করা হয়েছে আমি জানি না। তবে তাকে গ্রেফতার করার কারণে সে অনেক সহানুভূতি ভোট পেয়েছে এবং তার প্যানেলের সংগরিষ্ঠ সদস্য বিজয়ী হয়েছে।’

Source: https://www.drb.news/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা

১

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

২

বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৩

ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন

৪

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃ/ত্যু

৫

বাস কন্ডাক্টরের ভূমিকায় বিজয়, নারীদের দিলেন বিনা মূল্যে টিকিট

৬

নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে ৫ কেজি দুধ দিয়ে গোসল করলেন মা

৭

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৮

পাকিস্তানি সেনাকে হত্যার দাবি ভারতের, সংবাদ সম্মেলনে হাজির সেই সাবেক সেনা

৯

জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত

১০

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

১১

২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা!

১২

বাংলামোটরে যুবককে রক্তাক্ত করে ফাঁকা গুলি ছোড়েন যুবদলের বহিষ্কৃত নেতা

১৩

চাঁদাবাজির অভিযোগ নিজ সংগঠনের নেতাকর্মীর হাতে বেধড়ক পেটুনি খেলেন যুবদল নেতা

১৪

চলন্ত বাসে ছেলেসন্তানের জন্ম, বাসের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘আনাস’;আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা

১৫

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

১৬

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

১৭

১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা

১৮

কটূক্তির অভিযোগে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ

১৯

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ নীলফামারীর সোহেল

২০