২ অক্টোবর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে ৫ কেজি দুধ দিয়ে গোসল করলেন মা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জুলেখা বেগম তার মেয়েকে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে ছাড়িয়ে আনার পর ৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করার এ ঘটনা ঘটে।

জুলেখা বেগম চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার স্ত্রী। তিনি তার মেয়ে মনিরা খাতুনকে সুমন শেখ নামে এক ব্যক্তির সঙ্গে প্রায় ১৪ বছর আগে বিয়ে দেন।

ভিডিওর সত্যতা নিশ্চিত করে জুলেখা বেগম বলেন, ‘প্রায় ১৪ বছর আগে মেয়েকে সুমন শেখের সঙ্গে বিয়ে দেই। বিয়ের পর থেকেই আমার মেয়েকে নির্যাতন করা শুরু করে সুমন শেখ। সে নেশাগ্রস্ত হয়ে আমার মেয়েকে প্রতিদিন মারধর করে। কয়েকদিন আগে আমার মেয়েকে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের পর ছাড়িয়ে এনেছি। আজ সকালে দুধ দিয়ে গোসল করে আমার ওয়াদা রক্ষা করেছি।’

মনিরা খাতুন জানান, ‘আমার স্বামী নেশা করে আমাকে প্রতিদিন মারধর করত। তার সঙ্গে সংসার করতে পারলাম না।’

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুমন শেখ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সঠিক নয় এবং মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি করেন।

Source: https://www.drb.news/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১

ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন

২

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃ/ত্যু

৩

বাস কন্ডাক্টরের ভূমিকায় বিজয়, নারীদের দিলেন বিনা মূল্যে টিকিট

৪

নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে ৫ কেজি দুধ দিয়ে গোসল করলেন মা

৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

পাকিস্তানি সেনাকে হত্যার দাবি ভারতের, সংবাদ সম্মেলনে হাজির সেই সাবেক সেনা

৭

জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত

৮

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

৯

২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা!

১০

বাংলামোটরে যুবককে রক্তাক্ত করে ফাঁকা গুলি ছোড়েন যুবদলের বহিষ্কৃত নেতা

১১

চাঁদাবাজির অভিযোগ নিজ সংগঠনের নেতাকর্মীর হাতে বেধড়ক পেটুনি খেলেন যুবদল নেতা

১২

চলন্ত বাসে ছেলেসন্তানের জন্ম, বাসের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘আনাস’;আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা

১৩

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

১৪

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

১৫

১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা

১৬

কটূক্তির অভিযোগে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ

১৭

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ নীলফামারীর সোহেল

১৮

কেনার কিছুদিন পর আইফোন ১৮ প্রোর রং পরিবর্তনের অভিযোগ

১৯

চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় জামায়াতের ২ নেতা বহিষ্কার

২০