Admin1234@
১ অক্টোবর ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

স্মার্ট প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ট্রাফিক ক্যামেরা নিয়ে ভারতে দেখা গেল নতুন বিভ্রান্তি। বাইক চালকের পিঠে ঝোলানো একটি গিটারকে ‘পেছনের আরোহী’ ভেবে ভুল করে বসেছে এআই ক্যামেরা! শুধু তা-ই নয়, হেলমেট না পরার অপরাধে সোজা ৫০০ রুপি জরিমানার ‘ই-চালান’ পাঠিয়ে দেওয়া হয়েছে সেই স্কুটি মালিকের কাছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির বেঙ্গালুরু শহরের হেব্বাল এলাকার বাসিন্দা সৌভিক দত্ত গত ১৫ সেপ্টেম্বর পিঠে গিটার ঝুলিয়ে ই-স্কুটিতে চেপে যাচ্ছিলেন। রাস্তায় বসানো একটি এআই ক্যামেরা তার গিটারটিকে দ্বিতীয় কোনো আরোহী হিসেবে শনাক্ত করে এবং মাথায় হেলমেট না থাকার অজুহাতে স্কুটির নামে জরিমানার চালান তৈরি করে। পরদিনই সৌভিকের স্ত্রীর কাছে সেই ৫০০ রুপির ট্রাফিক চালানের বার্তা পৌঁছায় ঘটনায় তাজ্জব বনে যান সৌভিক।

ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ট্রাফিক পুলিশের ট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘আমি একা আমার স্ত্রীর টু-হুইলারে পিঠে গিটার ঝুলিয়ে যাচ্ছিলাম। আর হেলমেট ছাড়া পেছনে লোক বসানোর অপরাধে আমার স্ত্রীর কাছে ট্রাফিক চালান এসেছে! এআই প্রযুক্তির ট্রাফিক নজরদারির নমুনা দেখুন! দয়া করে চালানটি বাতিল করুন।’ সঙ্গে চালানের ছবিও পোস্ট করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং স্বয়ংক্রিয় ট্রাফিকব্যবস্থার নির্ভুলতা নিয়ে জোর আলোচনা শুরু হয়।

বিষয়টি নজর এড়ায়নি বেঙ্গালুরু ট্রাফিক পুলিশেরও। তারা দ্রুত সৌভিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখার এবং ভুল চালান পর্যালোচনার নির্দেশ দিয়েছে

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন

১

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃ/ত্যু

২

বাস কন্ডাক্টরের ভূমিকায় বিজয়, নারীদের দিলেন বিনা মূল্যে টিকিট

৩

নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে ৫ কেজি দুধ দিয়ে গোসল করলেন মা

৪

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

পাকিস্তানি সেনাকে হত্যার দাবি ভারতের, সংবাদ সম্মেলনে হাজির সেই সাবেক সেনা

৬

জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত

৭

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

৮

২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা!

৯

বাংলামোটরে যুবককে রক্তাক্ত করে ফাঁকা গুলি ছোড়েন যুবদলের বহিষ্কৃত নেতা

১০

চাঁদাবাজির অভিযোগ নিজ সংগঠনের নেতাকর্মীর হাতে বেধড়ক পেটুনি খেলেন যুবদল নেতা

১১

চলন্ত বাসে ছেলেসন্তানের জন্ম, বাসের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘আনাস’;আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা

১২

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

১৩

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

১৪

১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা

১৫

কটূক্তির অভিযোগে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ

১৬

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ নীলফামারীর সোহেল

১৭

কেনার কিছুদিন পর আইফোন ১৮ প্রোর রং পরিবর্তনের অভিযোগ

১৮

চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় জামায়াতের ২ নেতা বহিষ্কার

১৯

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথি

২০