৩ অক্টোবর ২০২৬, ২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) আদিতমারী উপজেলার খাতাপাড়া-দৌলজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন অতিক্রম করে আদিতমারীর দিকে যাওয়ার সময় ওই এলাকায় রেললাইনের ওপর বসে থাকা এক নারীকে দেখতে পান তারা। ট্রেনটি কাছে আসার সময় চালক একাধিকবার হর্ন বাজালেও ওই নারী রেললাইন থেকে সরে যাননি। একপর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে কাটা পড়ে মরদেহটি খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Source: https://www.drb.news/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

১

বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন

৩

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃ/ত্যু

৪

বাস কন্ডাক্টরের ভূমিকায় বিজয়, নারীদের দিলেন বিনা মূল্যে টিকিট

৫

নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে ৫ কেজি দুধ দিয়ে গোসল করলেন মা

৬

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

পাকিস্তানি সেনাকে হত্যার দাবি ভারতের, সংবাদ সম্মেলনে হাজির সেই সাবেক সেনা

৮

জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত

৯

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

১০

২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা!

১১

বাংলামোটরে যুবককে রক্তাক্ত করে ফাঁকা গুলি ছোড়েন যুবদলের বহিষ্কৃত নেতা

১২

চাঁদাবাজির অভিযোগ নিজ সংগঠনের নেতাকর্মীর হাতে বেধড়ক পেটুনি খেলেন যুবদল নেতা

১৩

চলন্ত বাসে ছেলেসন্তানের জন্ম, বাসের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘আনাস’;আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা

১৪

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

১৫

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

১৬

১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা

১৭

কটূক্তির অভিযোগে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ

১৮

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ নীলফামারীর সোহেল

১৯

কেনার কিছুদিন পর আইফোন ১৮ প্রোর রং পরিবর্তনের অভিযোগ

২০