১ অক্টোবর ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তার পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌডালা-কানসাট সড়কের মিল্লিকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গরু ব্যবসায়ী আয়েস উদ্দিন (৭০) ও তাঁর ছেলে শরিফুল ইসলাম (৪৫) এবং আব্দুল হামিদ (৩৫)। আহত আটজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সবার বাড়ি কানসাট ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার নাচোল উপজেলার সোনাচণ্ডী গরুর হাট থেকে চারটি গরু নিয়ে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলামসহ আরও কয়েকজন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভটভটিটি চৌডালা-কানসাট সড়কের মিল্লিকমোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভটভটিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আয়েস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত শরিফুল ইসলাম ও আব্দুল হামিদকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আবুল হায়াত বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় নয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Source: https://www.drb.news/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%9f%e0%a6%ad%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%96%e0%a6%be/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুঁটিতে বাঁধা বাবার মুখে পাউরুটি তুলে দেওয়া ছোট্ট মেয়েটিকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

১

চলন্ত বাসে ছেলেসন্তানের জন্ম, বাসের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘আনাস’;আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা

২

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

৩

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

৪

১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা

৫

কটূক্তির অভিযোগে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ

৬

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ নীলফামারীর সোহেল

৭

কেনার কিছুদিন পর আইফোন ১৮ প্রোর রং পরিবর্তনের অভিযোগ

৮

চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় জামায়াতের ২ নেতা বহিষ্কার

৯

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথি

১০

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

১১

রংপুরে অবৈধভাবে সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিকের ১ মাসের কারাদণ্ড

১২

বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত’

১৩

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

১৪

এক পা অচল, তবুও থেমে নেই রংপুরের কাউনিয়ার একরামুল; গাছের ডালপালা কেটেই পরিবার চালাচ্ছেন

১৫

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

১৬

অবহেলিত রংপুরের উন্নয়নে সরকার কাজ করছে: মীর শাহে আলম

১৭

কুড়িগ্রামে কাশবনে কফি শপের আড়ালে মাদক জুয়া ও অশ্লীল নৃত্য, গুঁড়িয়ে দিল পুলিশ

১৮

নেতা-কর্মীর গায়ে হাত উঠলে লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেওয়ার হুমকি এনসিপি নেতার

১৯

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের

২০