Admin1234@
১ অক্টোবর ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেনার কিছুদিন পর আইফোন ১৮ প্রোর রং পরিবর্তনের অভিযোগ

বিশ্ববাজারে বিক্রি শুরুর মাত্র দুই সপ্তাহের মধ্যেই আইফোন ১৮ প্রোর রং পরিবর্তনের অভিযোগ উঠেছে। বিশেষ করে ফোনের পেছনের ক্যামেরার চারপাশের অংশে দেখা যাচ্ছে গোলাপি আভা ও বিবর্ণ দাগ। নতুন আইফোন কিনে এমন অভিজ্ঞতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক ব্যবহারকারী। কেউ কেউ সমস্যার সমাধানে ফোনটি অ্যাপলের কাছে ফেরত পাঠানোর পরিকল্পনাও করছেন।

চলতি মাসের ১৮ তারিখ থেকে বিভিন্ন দেশে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের বিক্রি শুরু করে অ্যাপল। তবে অল্প সময়ের ব্যবধানে কালো ও বারগান্ডি রঙের কিছু মডেলে রং পরিবর্তনের অভিযোগ সামনে এসেছে। ব্যবহারকারীদের দাবি, স্বাভাবিক ব্যবহারের মধ্যেই ক্যামেরার চারপাশের রং হালকা গোলাপি বা বিবর্ণ হয়ে যাচ্ছে।

আইফোন ১৮ প্রোর অ্যালুমিনিয়াম ফ্রেমে রং করার জন্য অ্যানোডাইজিং প্রযুক্তি ব্যবহার করেছে অ্যাপল। এ প্রক্রিয়ায় ধাতুর পৃষ্ঠে বিশেষ স্তর তৈরি করে তাতে রঙের উপাদান প্রবেশ করানো হয়। ফলে রং দীর্ঘস্থায়ী হওয়ার কথা। কিন্তু নতুন ফোনে দ্রুত রং পরিবর্তনের ঘটনা প্রযুক্তিপ্রেমীদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।

এক ব্যবহারকারীর দাবি, ক্যামেরার চারপাশের বিবর্ণ অংশ মুছে দিলে সাময়িকভাবে আগের রং ফিরে আসে। তবে কয়েক মিনিট পর আবারও একই সমস্যা দেখা দেয়। অন্যদিকে, রুপালি ও হালকা নীল ‘গ্লেসিয়ার’ সংস্করণে এখন পর্যন্ত এ ধরনের অভিযোগ তুলনামূলক কম। রং পরিবর্তনের কারণ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মতভেদ রয়েছে। কারও ধারণা, ক্যামেরার চারপাশে জমে থাকা তেল বা ময়লা এর কারণ হতে পারে। তবে অ্যাপল এখনো সমস্যাটির নির্দিষ্ট কারণ জানায়নি।

এদিকে আইফোন পরিষ্কারে নরম, সামান্য ভেজা লিন্টমুক্ত কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছে অ্যাপল। ব্লিচ ও হাইড্রোজেন পার–অক্সাইডযুক্ত উপাদান এড়িয়ে চলতেও বলেছে প্রতিষ্ঠানটি। এর আগে আইফোন ১৭ প্রোর ‘কসমিক অরেঞ্জ’ রং গোলাপি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। নতুন মডেলেও একই ধরনের উৎপাদনগত সমস্যা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন

১

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃ/ত্যু

২

বাস কন্ডাক্টরের ভূমিকায় বিজয়, নারীদের দিলেন বিনা মূল্যে টিকিট

৩

নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে ৫ কেজি দুধ দিয়ে গোসল করলেন মা

৪

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

পাকিস্তানি সেনাকে হত্যার দাবি ভারতের, সংবাদ সম্মেলনে হাজির সেই সাবেক সেনা

৬

জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত

৭

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

৮

২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা!

৯

বাংলামোটরে যুবককে রক্তাক্ত করে ফাঁকা গুলি ছোড়েন যুবদলের বহিষ্কৃত নেতা

১০

চাঁদাবাজির অভিযোগ নিজ সংগঠনের নেতাকর্মীর হাতে বেধড়ক পেটুনি খেলেন যুবদল নেতা

১১

চলন্ত বাসে ছেলেসন্তানের জন্ম, বাসের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘আনাস’;আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা

১২

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

১৩

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

১৪

১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা

১৫

কটূক্তির অভিযোগে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ

১৬

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ নীলফামারীর সোহেল

১৭

কেনার কিছুদিন পর আইফোন ১৮ প্রোর রং পরিবর্তনের অভিযোগ

১৮

চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় জামায়াতের ২ নেতা বহিষ্কার

১৯

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথি

২০