Admin1234@
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার ইসলামী ছাত্রশিবিরের ‘সাথি’ ছিলেন। জুলাই অভ্যুত্থানের সময়ে রাজশাহী নগর ভবন থেকে ল্যাপটপ চুরি, ছাত্রশক্তির পদে বাণিজ্য, আর্থিক অনিয়ম ও নারীদের সঙ্গে অবাধ বিচরণের অভিযোগ এনে গত বছরের ফেব্রুয়ারি মাসে পদ স্থগিত করে শিবির। অভিযোগের জবাব দিতে না পারায় ওই বছরের সেপ্টেম্বরে সংগঠনটি তাঁকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়।

সম্প্রতি শিবিরের সব পর্যায়ের সদস্যদের আম্মারের সঙ্গে যোগাযোগ বন্ধ করার নির্দেশনা দিয়ে নেতাদের একটি চিঠি দিয়েছে সংগঠনটির শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল। বুধবার রাতে সমকালকে চিঠির সত্যতা নিশ্চিত করেছেন শিবিরের ২০২৫ মেয়াদের কমিটির ক্রীড়া সম্পাদক আহাম্মেদ মুন্সী ও বর্তমান কমিটির দুই দায়িত্বশীল নেতা।

গত ৩১ আগস্ট শাখা শিবির সভাপতির সই করা চিঠিতে বলা হয়, নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ আর্থিক লেনদেন এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে সালাউদ্দিন আম্মারকে নিয়ে সংগঠনের ২০২৫ সালের ফেব্রুয়ারির মাসিক সেক্রেটারিয়েট মিটিংয়ে তাঁর সাথি পদ মুলতবি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উত্থাপিত অভিযোগের যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় ওই বছরের সেপ্টেম্বরের মাসিক সেক্রেটারিয়েট মিটিংয়ে আম্মারের ‘সাথি’ পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে তাঁর কর্মকাণ্ড এবং ক্যাম্পাসে ‘ফৌজদারি অপরাধে জড়িত হওয়ার ফলে’ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নিয়মিত উস্কানিমূলক কর্মকাণ্ডে ক্যাম্পাসকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কার কথাও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আম্মারের সঙ্গে শিবিরের দায়িত্বশীল নেতাদের যোগাযোগ বন্ধের নির্দেশনা দিয়ে উল্লেখ করা হয়েছে, এ অবস্থায় তাঁকে অনলাইন ও অফলাইন কর্মকাণ্ডে পরিহার এবং কোনো নেতিবাচক মন্তব্য বা প্রতিক্রিয়া প্রদর্শন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাকসুর নির্বাচিত দায়িত্বশীলরা যেন তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখেন এবং সব স্তরের জনশক্তিকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শাখা শিবিরের এক নেতা বলেন, আম্মারের বিরুদ্ধে নগর ভবন থেকে ল্যাপটপ চুরি, মহানগর ছাত্রশক্তির পদ বাণিজ্য, আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে ওই কমিটির কাছে আম্মার যথাযথ জবাব দিতে ব্যর্থ হন।

আম্মারের পদ ও রাজনৈতিক বিষয়ে জানতে চাইলে এই নেতা বলেন, আম্মার মূলত তামিরুল মিল্লাত মাদ্রাসা শাখার সাথি। রাবি শাখায় তিনি সাংস্কৃতিক সংগঠন বিকল্প সাহিত্যে কাজ করতেন। এই সংগঠন মূলত শিবিরের জনশক্তি দিয়ে পরিচালিত। আম্মার আনুষ্ঠানিকভাবে জুলাইয়ের পরে পর্যন্ত শিবির করতেন।

নাম প্রকাশ না করে শিবিরের আরেক নেতা বলেন, শিবির মূলত প্রথমে নিয়ম অনুযায়ী তাঁর পদ স্থগিত করে অভিযোগের জবাব চায়। তবে সে উত্তর দেওয়ায় ব্যর্থতার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি আরও কিছু অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এবং তাঁর আচরণের কারণে এই চিঠি দেওয়া হয়।

তবে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন আম্মার। রাকসু নির্বাচনে শিবিরের ‘ডামি প্যানেল’ হিসেবে আলোচিত হওয়া ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে জিএস নির্বাচিত হয়েছিলেন তিনি। নির্বাচনের পরেই ক্যাম্পাসে একাধিক মবের ঘটনা, রাকসুর তহবিলের আর্থিক লেনদেনে অনিয়ম, শিক্ষার্থীদের মারধরসহ একাধিক ঘটনায় বিতর্কিত হন আম্মার। সংবাদ সম্মেলন করে শাখা শিবিরের পক্ষ থেকে জানানো হয়, আম্মারের কোনো দায় নেবে না শিবির।

এ বিষয়ে কথা বলতে আম্মারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুঁটিতে বাঁধা বাবার মুখে পাউরুটি তুলে দেওয়া ছোট্ট মেয়েটিকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

১

চলন্ত বাসে ছেলেসন্তানের জন্ম, বাসের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘আনাস’;আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা

২

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

৩

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

৪

১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা

৫

কটূক্তির অভিযোগে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ

৬

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ নীলফামারীর সোহেল

৭

কেনার কিছুদিন পর আইফোন ১৮ প্রোর রং পরিবর্তনের অভিযোগ

৮

চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় জামায়াতের ২ নেতা বহিষ্কার

৯

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথি

১০

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

১১

রংপুরে অবৈধভাবে সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিকের ১ মাসের কারাদণ্ড

১২

বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত’

১৩

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

১৪

এক পা অচল, তবুও থেমে নেই রংপুরের কাউনিয়ার একরামুল; গাছের ডালপালা কেটেই পরিবার চালাচ্ছেন

১৫

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

১৬

অবহেলিত রংপুরের উন্নয়নে সরকার কাজ করছে: মীর শাহে আলম

১৭

কুড়িগ্রামে কাশবনে কফি শপের আড়ালে মাদক জুয়া ও অশ্লীল নৃত্য, গুঁড়িয়ে দিল পুলিশ

১৮

নেতা-কর্মীর গায়ে হাত উঠলে লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেওয়ার হুমকি এনসিপি নেতার

১৯

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের

২০