
কাউনিয়া :রংপুরের কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ছিনতাই, বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম এবং উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইদ্রিস আলী বক্তব্য দেন।
এ ছাড়া টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, সারাই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।