
উৎসবমুখর পরিবেশে কাউনিয়ার নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার রেজাল্ট শিট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে এবং জনাব পরেশ চন্দ্র বর্মনের সঞ্চালনায় শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম, জনাব মঞ্জুরুল আহসান শামীম, জনাব লুৎফর রহমান, জনাব মাহবুবার রহমান ও জনাব আব্দুর রাজ্জাক। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সন্তোষজনক ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।