Admin1234@
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের ভয়াবহ থাবা: আতঙ্কে পানির দামে গরু বিক্রি খামারীদের

রোগ ছড়ানোর দীর্ঘদিন অতিবাহিত হলেও সুন্দরগঞ্জ প্রাণিসম্পদ, স্বাস্থ্য বিভাগ গরিবের সম্পদ গরুর মৃত্যু ঠেকাতে পারছে না । বরং দিন যত যাচ্ছে গরুর মৃত্যুও বাড়ছে। বাড়ছে অ্যানথাক্সে আক্রান্ত মানুষের সংখ্যা। একের পর এক অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। অন্যদিকে গরুর শরীরে অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এতে গবাদিপশু মালিকরা হতাশ হয়ে পড়েছেন।

সুন্দরগঞ্চ উপজেলার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মনজু মিয়া বলেন, মেইনল্যান্ডে ১টি গরুর মৃত্যু হলে সব কর্মকর্তা সেখানে দৌড়ান; কিন্তু তিস্তা নদীর বিশাল চরাঞ্চলজুড়ে গত ১ মাসে অন্তত ৬টি গরু রোগাক্রান্ত হয়ে মারা গেছে। সেগুলো তিস্তার পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এ খবর জানে না প্রাণিসম্পদ বিভাগ।

তিনি বলেন, অ্যানথ্রাক্স ঠেকানো যাবে কিন্তু আগে দরকার গরুর মৃত্যু। প্রাণিসম্পদ বিভাগ থেকে ঢোল পিটিয়ে সভা সমাবেশ আর উপজেলা পরিষদে বসে মিটিং করে মেইনল্যান্ডে গরুর মৃত্যু নিয়ে মাথা খারাপ হলেও চরাঞ্চলের দরিদ্র মানুষের কথা মাথায় আনছেন না। ফলে চরাঞ্চলের হাজার হাজার গবাদিপশু ভ্যাকসিন পাচ্ছে ন।

সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ গ্রামের কৃষক আব্দুর রশিদ মিয়ার একটি গরু এবং রামজীবন গ্রামের চান মিয়ার একমাত্র সম্বল গরুটির মৃত্যু হয়েছে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে। এর আগে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামে আক্রান্ত ৩টি গরুর মৃত্যু হয়। আর ১টি গরু জবাই করে নারীসহ ৭ জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়। তারা বেশ কিছু দিন চিকিৎসা নিলেও এখনো অনেকেই সুস্থ হতে পারেননি।

গত শনিবারও সর্বানন্দ ইউনিয়নে বাছোহাটি গ্রামে ২টি গরুর মৃত্যুার পর উপজেলাজুড়ে আতঙ্ক কাজ করছে সাধারণ গৃহস্থদের মধ্যে। তাদের শেষ সম্পদ রক্ষায় অনেকেই সস্তায় পানির দামে গরু বিক্রি করছেন অন্যত্র নিয়ে।

সুন্দরগঞ্জ প্রাণিসম্পদ বিভাগের ডা. একেএম ইফতেখারুল ইসলাম গবাদিপশুর মৃত্যু ও অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার ঘটনা প্রতিরোধে প্রাণিসম্পাদ বিভাগ মাঠে কাজ করছে। তিনি বলেন, অ্যানথ্রাক্স আক্রান্তদের সংখ্যা বেড়ে ৪৪ হলেও আমরা রোগ ঠেকানোর চেষ্টা করে যাচ্ছি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অবৈধভাবে সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিকের ১ মাসের কারাদণ্ড

১

বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত’

২

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

৩

এক পা অচল, তবুও থেমে নেই রংপুরের কাউনিয়ার একরামুল; গাছের ডালপালা কেটেই পরিবার চালাচ্ছেন

৪

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

৫

অবহেলিত রংপুরের উন্নয়নে সরকার কাজ করছে: মীর শাহে আলম

৬

কুড়িগ্রামে কাশবনে কফি শপের আড়ালে মাদক জুয়া ও অশ্লীল নৃত্য, গুঁড়িয়ে দিল পুলিশ

৭

নেতা-কর্মীর গায়ে হাত উঠলে লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেওয়ার হুমকি এনসিপি নেতার

৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের

৯

শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ, ছাত্রদল নেতা বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’

১০

৫০০ টাকা বেশি দিয়েও মিলছে না এলপি গ্যাস

১১

এক গ্রাহকেরই বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা

১২

সংসার গুছিয়ে নেওয়ার আগেই ডেঙ্গুতে চলে গেলেন চিকিৎসক আঁচল

১৩

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

১৪

ইয়াবার নামে বিক্রি হচ্ছে মায়াবড়ি, খেলে শরীরে কী ঘটে

১৫

কাউনিয়ায় নর্থ বেঙ্গল স্কুলে রেজাল্ট শিট বিতরণ

১৬

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

পীরগঞ্জে ভোটার হতে এসে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

১৮

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের ভয়াবহ থাবা: আতঙ্কে পানির দামে গরু বিক্রি খামারীদের

১৯

পরিবারের ওপর অভিমান ও বিটিএস প্রভাবে দেশ ছাড়ার পরিকল্পনা: পথ হারিয়ে কুড়িগ্রামে উদ্ধার ৩ স্কুলছাত্রী

২০