
নাশকতার মামলার আসামিকে থানা থেকে ছাড়াতে গিয়ে আটক হয়েছেন জামায়াতের এক নেতা ও বিএনপির দুই নেতাসহ ৮ জন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানায় এ ঘটনা
আটককৃতরা হলেন-চিথিলয়া ইউনিয়েনর ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মিফজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহরুল ইসলাম (৪৫) এবং বিএনিপ সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথিলয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপিত হাফিজুর রহমান হাফিজেক নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। হাফিজুর রহমানেক আটকের খবর পেয় রাত ২টার দিকে চিথিলয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কেয়কজন ব্যিক্ত থানায় আসেন। তারা হাফিজুরেক ছেড় দেয়ার জন্য পুলিশের কাছে তদিবর ও চাপ দিতে থাকেন। তাদের বারবার নিষেধ করা সত্ত্বেও তারা একই কাজ করেত থাকেন। পরবর্তীতে তাদের আটক করে রাখা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেয়ার জন্য তদিবর করেত থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বেল আটক ব্যক্তিদের কাছ থেক মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।