নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগাছায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেসের বিরুদ্ধে সারের ডিলার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব পীরগাছা কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, সম্প্রতি সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে তাকে ও দলের সাধারণ সম্পাদককে জড়িয়ে কথিত জিয়াউর রহমান নামের এক ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র ইন্ধন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

তিনি বলেন, চক্রটি জনৈক দুই ব্যক্তির কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে দিয়েছে। আমরা ওই কথোপকথন শুনেছি। সেখানে আমাদের জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সঠিক নয়। কল রেকর্ডে থাকা রহিম নামে ওই ব্যক্তির সঙ্গে আমার কখনো সারের ডিলার নিয়োগ নিয়ে কথা হয়নি কিংবা এ বিষয়ে তার সঙ্গে আমার কোনো সাক্ষাৎও হয়নি।

 

আমিনুল ইসলাম রাঙ্গা আরও বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সারের ডিলার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে। উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনো ব্যক্তির নামে সুপারিশ করা হয়নি এবং এ বিষয়ে কোনো আর্থিক লেনদেনের প্রশ্নই আসে না।

 

জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, সে কান্দি ইউনিয়নে সারের ডিলারশিপ নেওয়ার জন্য দলীয় সুপারিশ চেয়েছিল। কিন্তু আমরা সুপারিশ করতে অপারগতা প্রকাশ করায় সে ক্ষুব্ধ হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে। এছাড়া জিয়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

 

তিনি আরও বলেন, আমাকে ও সাধারণ সম্পাদককে জড়িয়ে যেসব মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে পীরগাছাবাসীসহ দেশবাসীকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি।

 

উল্লেখ্য, জিয়াউর রহমান উপজেলার কান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক পদে রয়েছেন। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে সারের ডিলারশিপ নিয়োগে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের অভিযোগ তুলে বেশ কয়েকটি পোষ্ট করেন তিনি। এরই মধ্যে জনৈক দুই ব্যবসায়ীর মধ্যে সারের ডিলার নিয়োগ নিয়ে মোবাইল ফোনে কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই কথোপকথনে ডিলারশিপ পেতে টাকা দিতে হবে বলে দাবি করা হয়।

 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেস, উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

১

পীরগাছায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

২

সে আমার প্রেমী; তাই সে সবচেয়ে সুন্দর-

৩

ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৪

সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, সম্পাদিকা, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অন্তর্লীন অনুরণন*

৫

দুই শিশু সন্তান সহ গাড়ির নীচে ঝাঁপ দেয়ার চেষ্টা ধর্ষিতার

৬

নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

৭

পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ   সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি 

৮

নিউইয়র্কে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৯

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

১০

বিদ্যালয়ের ক্লাসে ডিএনসি, মাদক না ছোঁয়ার শপথ করলেন শতাধিক শিক্ষার্থী

১১

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

১২

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

১৩

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

১৪

গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের উপসর্গ, আক্রান্ত ৩৫

১৫

পীরগাছায় সমিতি খুলে গ্রাহকের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা সোহেল, বক্তব্য মেলেনি সমবায় কর্মকর্তার

১৬

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে

১৭

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

১৮

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

১৯

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় বেইলি ব্রিজ পলিটেকনিককে শোকজ

২০