২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে ওঠার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ ত্যাগ করে ওয়াকআউট করেছেন। এ ঘটনায় সাধারণ পরিষদের মিলনায়তনের একটি বড় অংশ মুহূর্তেই ফাঁকা হয়ে যায়।

জাতিসংঘের সদর দপ্তর থেকে পাওয়া প্রতিবেদন ও ভিডিও চিত্রে দেখা যায়, নেতানিয়াহু ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ, সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও স্পেনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা কক্ষ ত্যাগ করেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রায় ৭০টি দেশের প্রতিনিধি দল সরাসরি ওয়াকআউট করেছে অথবা নিজেদের আসন খালি রেখে প্রতিবাদ জানিয়েছে।

কূটনীতিকদের এই ওয়াকআউটের মধ্যেও ভাষণ অব্যাহত রাখেন নেতানিয়াহু। কক্ষ ত্যাগকারী কূটনীতিকদের তিনি ‘ভণ্ড মানবাধিকার আন্দোলনকারী’ বলে কটাক্ষ করেন। একই সঙ্গে মিলনায়তনে অবস্থানরত অন্যদের ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেন তিনি।

গাজায় গণহত্যা চালানোর অভিযোগও নেতানিয়াহু অস্বীকার করেন। তাঁর দাবি, ইসরায়েল গণহত্যা রোধে কাজ করছে

ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিরও সমালোচনা করেন নেতানিয়াহু। মামদানি এর আগে গাজায় ইসরায়েলি হামলার বিরোধিতা এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা ও যুদ্ধাপরাধ আড়াল করতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী জাতিসংঘের মঞ্চ ব্যবহার করে অসত্য বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, কোনো বক্তব্যই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত ঘটনাকে আড়াল করতে পারবে না।

এদিকে সাধারণ পরিষদের ভেতরের কূটনৈতিক প্রতিবাদের পাশাপাশি ম্যানহাটনজুড়েও নেতানিয়াহু ও গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ‘জুয়িশ ভয়েস ফর পিস’-সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের আহ্বানে শত শত বিক্ষোভকারী জাতিসংঘের আশপাশের সড়কে অবস্থান নেন।

বিক্ষোভ নিয়ন্ত্রণে নিউইয়র্ক পুলিশ অভিযান চালায়। এ সময় আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিসহ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Source: https://www.drb.news/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ad-3/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে তিস্তার পানি, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা নিম্নাঞ্চলে

১

জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ পরিষেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ

২

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭০ দেশের

৩

তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে প্রায় সব সবজির দাম

৪

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

৫

টিকটক ভিডিও বানাতে ১০ টাকার বিনিময়ে পুকুরে ঝাঁপ দিয়ে শিশুর মৃত্যু, টিকটকার গ্রেপ্তার

৬

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

৭

পীরগাছায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

৮

সে আমার প্রেমী; তাই সে সবচেয়ে সুন্দর-

৯

ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, সম্পাদিকা, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অন্তর্লীন অনুরণন*

১১

দুই শিশু সন্তান সহ গাড়ির নীচে ঝাঁপ দেয়ার চেষ্টা ধর্ষিতার

১২

নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

১৩

পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ   সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি 

১৪

নিউইয়র্কে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৫

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

১৬

বিদ্যালয়ের ক্লাসে ডিএনসি, মাদক না ছোঁয়ার শপথ করলেন শতাধিক শিক্ষার্থী

১৭

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

১৮

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

১৯

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

২০