Admin1234@
৬ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​তারাগঞ্জে অবৈধভাবে সার পরিবহনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা ও ১১৭ বস্তা সার জব্দ।

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে সার পরিবহনের দায়ে শ্রী কনক কুমার দত্ত (৫৭) নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।

​গতকাল বুধবার (০৫ নভেম্বর ২০২৬) রাত ১১:৪৫ টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। অভিযানে দণ্ডপ্রাপ্ত শ্রী কনক কুমার দত্ত তারাগঞ্জ থানাপাড়ার শ্রী কৃষ্ণ কুমার দত্তের ছেলে।

​প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে থানার মোড় এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিনির্দেশ বহির্ভূতভাবে অবৈধ উপায়ে সার পরিবহন করার সত্যতা পাওয়া যায়।

এর প্রেক্ষিতে সার ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

​অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা এবং তারাগঞ্জ থানার পুলিশ ফোর্স।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় ৫৫তম সমবায় দিবস পালন

১

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

২

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব

৩

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

৪

সব রকম অশ্লীলতা থেকে পরীমনিকে বিরত থাকার নির্দেশনা

৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল

৭

চতুর্থ দিনে দুই উইকেট হারিয়ে ১২৮ রান উইন্ডিজের

৮

এইচএসসির ফল চ্যালেঞ্জে ১০ লাখ আবেদন, ফি বাবদ আয় ১৫ কোটি টাকা

৯

ক্ষেপণাস্ত্রের ওপর বিধিনিষেধ তুলে নিল ইরান

১০

কুয়াকাটায় ঘুড়তে এসে ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের

১১

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটিতে নতুন নেতৃত্ব

১২

ইসরাইল ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে: নেতানিয়াহু

১৩

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

১৪

এমপি রোকন উদ্দীন বাবুলের কাছে সব ধরনের আবেদন করতে হবে অনলাইনে

১৫

সাঘাটায় পৈতৃক জমি দখলের চেষ্টা, বাবা ও মেয়ে জামাইকে পিটিয়ে জখম

১৬

প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের

১৭

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জবিতে দোয়া মাহফিল

১৮

​রংপুরের তারাগঞ্জে দেয়াল লিখনের অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক- থানায় সোপর্দ

১৯

স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

২০