৮ নভেম্বর ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসির ফল চ্যালেঞ্জে ১০ লাখ আবেদন, ফি বাবদ আয় ১৫ কোটি টাকা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণে এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। এ বছর নির্ধারিত সময়ে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র বা খাতা পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন করেছেন শিক্ষার্থীরা। এতে শিক্ষা বোর্ডগুলোর আয় হয়েছে সাড়ে ১৫ কোটিরও বেশি টাকা।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, গত ১ নভেম্বর থেকে এইচএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া শেষ হয়েছে শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায়। নির্ধারিত সময়ে পুনর্নিরীক্ষণে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

তাদের একেকজন একাধিক বিষয় ও পত্রের পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন জমা দিয়েছেন। এতে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।

এদিকে, পূর্বঘোষণা অনুযায়ী, প্রতিটি পত্র বা খাতা পুনর্নিরীক্ষণে শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী ফল পুনর্নিরীক্ষণ আবেদনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা বোর্ডগুলো সরাসরি ১৫ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৫৫০ টাকা আয় করেছে।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘পুনর্নিরীক্ষণের জন্য টেকনিক্যাল কিছু কাজ রয়েছে। বুয়েট কারিগরি টিম কাজ করে থাকে। এতে ব্যয় রয়েছে। পাশাপাশি পুনর্নিরীক্ষণের জন্য নতুন করে পরীক্ষক নিয়োগ করতে হয়। তারা বোর্ডে বসেই খাতা দেখেন। তাদের খাতাপ্রতি ফি পরিশোধ করা হয়। সবমিলিয়ে বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায়। পুনর্নিরীক্ষণ আবেদন থেকে বোর্ড মুনাফা করে না।

এদিকে, পুনর্নিরীক্ষণ আবেদনের শেষ সময়ে ৩ থেকে ৪ ঘণ্টা সার্ভার ডাউন থাকায় আবেদনে কিছুটা ঝামেলা পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। এ ত্রুটির কারণে শিক্ষার্থীরা আবেদন করতে পারেনি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় কিছুটা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘আমরা ৩ থেকে ৪ ঘণ্টা বা সর্বোচ্চ ৫ ঘণ্টা সময় বাড়াতে পারি।’

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় মোট ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৪ লাখ ২২ শিক্ষার্থী এক বা দুই বিষয়ে ফেল করেছেন। বিগত ২২ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন ফল।

অন্যদিকে এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

উল্লেখ্য যে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময় শেষ হচ্ছে আজ রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায়। অনলাইনে কারিগরি জটিলতার কারণে আবেদনপ্রক্রিয়া ব্যাহত হওয়ায় সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে।

Source: https://www.drb.news/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%a7/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় ৫৫তম সমবায় দিবস পালন

১

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

২

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব

৩

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

৪

সব রকম অশ্লীলতা থেকে পরীমনিকে বিরত থাকার নির্দেশনা

৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল

৭

চতুর্থ দিনে দুই উইকেট হারিয়ে ১২৮ রান উইন্ডিজের

৮

এইচএসসির ফল চ্যালেঞ্জে ১০ লাখ আবেদন, ফি বাবদ আয় ১৫ কোটি টাকা

৯

ক্ষেপণাস্ত্রের ওপর বিধিনিষেধ তুলে নিল ইরান

১০

কুয়াকাটায় ঘুড়তে এসে ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের

১১

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটিতে নতুন নেতৃত্ব

১২

ইসরাইল ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে: নেতানিয়াহু

১৩

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

১৪

এমপি রোকন উদ্দীন বাবুলের কাছে সব ধরনের আবেদন করতে হবে অনলাইনে

১৫

সাঘাটায় পৈতৃক জমি দখলের চেষ্টা, বাবা ও মেয়ে জামাইকে পিটিয়ে জখম

১৬

প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের

১৭

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জবিতে দোয়া মাহফিল

১৮

​রংপুরের তারাগঞ্জে দেয়াল লিখনের অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক- থানায় সোপর্দ

১৯

স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

২০