Admin1234@
৮ নভেম্বর ২০২৬, ২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জবিতে দোয়া মাহফিল

৭ নভেম্বর, ২০২৬ সময় – ০৬:৪৪:৪৭

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। এ সময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুমা বেগম খালেদা জিয়াসহ প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নারীদের নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম শেখ মো. সালাউদ্দিন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় ৫৫তম সমবায় দিবস পালন

১

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

২

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব

৩

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

৪

সব রকম অশ্লীলতা থেকে পরীমনিকে বিরত থাকার নির্দেশনা

৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল

৭

চতুর্থ দিনে দুই উইকেট হারিয়ে ১২৮ রান উইন্ডিজের

৮

এইচএসসির ফল চ্যালেঞ্জে ১০ লাখ আবেদন, ফি বাবদ আয় ১৫ কোটি টাকা

৯

ক্ষেপণাস্ত্রের ওপর বিধিনিষেধ তুলে নিল ইরান

১০

কুয়াকাটায় ঘুড়তে এসে ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের

১১

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটিতে নতুন নেতৃত্ব

১২

ইসরাইল ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে: নেতানিয়াহু

১৩

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

১৪

এমপি রোকন উদ্দীন বাবুলের কাছে সব ধরনের আবেদন করতে হবে অনলাইনে

১৫

সাঘাটায় পৈতৃক জমি দখলের চেষ্টা, বাবা ও মেয়ে জামাইকে পিটিয়ে জখম

১৬

প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের

১৭

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জবিতে দোয়া মাহফিল

১৮

​রংপুরের তারাগঞ্জে দেয়াল লিখনের অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক- থানায় সোপর্দ

১৯

স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

২০