Admin1234@
৮ নভেম্বর ২০২৬, ৩:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাজধানী ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নং লোহানীপাড়া ইউনিয়নের দফাদার জামশেদ আলী (৪৮)।

আজ শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।

আনুমানিক সকাল ১০ টার দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে এ ঘটনা ঘটে। সমাবেশে যোগ দেওয়ার আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎স্থানীয় ও পরিবারের সূত্রে জানা গেছে, সারাদেশের গ্রাম পুলিশের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে মোট ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। তাদের মধ্যে ছিলেন ১৫ নং লোহানীপাড়া ইউনিয়নের দফাদার জামশেদ আলীও। ‎নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকালে তারা জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের জন্য অপেক্ষা করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে প্রবেশপথের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামশেদ আলী। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় ৫৫তম সমবায় দিবস পালন

১

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

২

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব

৩

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

৪

সব রকম অশ্লীলতা থেকে পরীমনিকে বিরত থাকার নির্দেশনা

৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল

৭

চতুর্থ দিনে দুই উইকেট হারিয়ে ১২৮ রান উইন্ডিজের

৮

এইচএসসির ফল চ্যালেঞ্জে ১০ লাখ আবেদন, ফি বাবদ আয় ১৫ কোটি টাকা

৯

ক্ষেপণাস্ত্রের ওপর বিধিনিষেধ তুলে নিল ইরান

১০

কুয়াকাটায় ঘুড়তে এসে ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের

১১

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটিতে নতুন নেতৃত্ব

১২

ইসরাইল ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে: নেতানিয়াহু

১৩

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

১৪

এমপি রোকন উদ্দীন বাবুলের কাছে সব ধরনের আবেদন করতে হবে অনলাইনে

১৫

সাঘাটায় পৈতৃক জমি দখলের চেষ্টা, বাবা ও মেয়ে জামাইকে পিটিয়ে জখম

১৬

প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের

১৭

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জবিতে দোয়া মাহফিল

১৮

​রংপুরের তারাগঞ্জে দেয়াল লিখনের অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক- থানায় সোপর্দ

১৯

স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

২০