৮ নভেম্বর ২০২৬, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

৮ নভেম্বর, ২০২৬ সময় – ১১:৩২:৫৬

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়ে দর্শক-শ্রোতাদের ২ শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোলাম রতন (৪৬) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলছিল।

অনুষ্ঠান আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় ‘ইত্যাদি’র এই জমজমাট দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে প্রায় ১০ হাজার দর্শক ভিড় জমান। দর্শকদের নিরাপত্তা জোরদারে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক মাঠে নিয়োজিত ছিলেন।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে সক্রিয় হয়ে ওঠে পেশাদার চোর ও পকেটমার চক্র। হাজারো দর্শকের ভিড়ের সুযোগ নিয়ে অনুষ্ঠান চলাকালীন দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হতে থাকে। অনুষ্ঠান শেষ হতেই ভুক্তভোগীরা বুঝতে পারেন যে, তাদের অন্তত ২ শতাধিক মোবাইল উধাও হয়ে গেছে।

এ বিষয়ে কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। পুলিশের ধারণা, সব মিলিয়ে চুরি যাওয়া ফোনের সংখ্যা দেড়শ থেকে দুই শতাধিক হবে। এ ঘটনায় ওই অনুষ্ঠানস্থল থেকে চুরির অভিযোগে গোলাম রতন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।

আটক গোলাম রতন জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ পরিদর্শক।

Source: https://publicnewsbd.com/details/?pid=4637

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় ৫৫তম সমবায় দিবস পালন

১

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

২

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব

৩

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

৪

সব রকম অশ্লীলতা থেকে পরীমনিকে বিরত থাকার নির্দেশনা

৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাছে সুতা দিয়ে ঝোলানো হয় আপেল

৭

চতুর্থ দিনে দুই উইকেট হারিয়ে ১২৮ রান উইন্ডিজের

৮

এইচএসসির ফল চ্যালেঞ্জে ১০ লাখ আবেদন, ফি বাবদ আয় ১৫ কোটি টাকা

৯

ক্ষেপণাস্ত্রের ওপর বিধিনিষেধ তুলে নিল ইরান

১০

কুয়াকাটায় ঘুড়তে এসে ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের

১১

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটিতে নতুন নেতৃত্ব

১২

ইসরাইল ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে: নেতানিয়াহু

১৩

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

১৪

এমপি রোকন উদ্দীন বাবুলের কাছে সব ধরনের আবেদন করতে হবে অনলাইনে

১৫

সাঘাটায় পৈতৃক জমি দখলের চেষ্টা, বাবা ও মেয়ে জামাইকে পিটিয়ে জখম

১৬

প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের

১৭

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জবিতে দোয়া মাহফিল

১৮

​রংপুরের তারাগঞ্জে দেয়াল লিখনের অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক- থানায় সোপর্দ

১৯

স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

২০