Admin1234@
১০ অক্টোবর ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়াবাসহ গ্রেপ্তারের পর এবার বহিষ্কার যুবদল নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রাশেদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে কী ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে, তা প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী এলাকায় এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হন রাশেদ। এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ বলেন, দলীয় পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ নেই। হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রাণ মন্ত্রীর চিঠির ভিত্তিতে রংপুরের প্রকল্প লালমনিরহাটে নেওয়ার প্রস্তাব, জনমনে ক্ষোভ

১

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

৩

গাইবান্ধায় ৬ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ!

৪

সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

৫

পীরগঞ্জে কাঁঠালগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬

কাউনিয়ায় পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, গাঁজা ও ইয়াবা উদ্ধার

৭

এমপিদের পাত্তা দেন না কেন, আসমান থেকে এসেছেন: এমপি বেলাল

৮

শিক্ষার্থী তাজমিন হত্যা, কথিত প্রেমিক রাজু গ্রেফতার

৯

সৌদি বিমানবন্দরে হামলা, ছুটি কাটিয়ে ফিরেই বগুড়ার শাহেদের মর্মান্তিক পরিণতি

১০

বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায়

১১

কাউনিয়ায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপি’র মতবিনিময় 

১২

কাউনিয়ায় ৩০ পুরিয়া গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৩

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

১৪

আগামী মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ; বদলে যাবে দেশের জ্বালানি চিত্র

১৫

স্থানীয় সরকার নির্বাচনে আরও সময় চায় বিএনপি

১৬

আবাসিক হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে

১৭

কম দামে গ্যাস দিতে আসছে এলপিজি কার্ড

১৮

বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিকায় বিএনপি নেতার স্ত্রী

১৯

আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

২০