Admin1234@
১ অক্টোবর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলন্ত বাসে ছেলেসন্তানের জন্ম, বাসের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘আনাস’;আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা

ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী আনাস এন্টারপ্রাইজের চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম (২৮) নামে এক নারী। ব্যতিক্রমী এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতে রংপুরের মিঠাপুকুর এলাকায় বাস চলার সময় প্রসববেদনা উঠলে সহযাত্রী এক ধাত্রীর সহায়তায় বাসের ভেতরেই সন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতক সুস্থ থাকায় ঘটনাটি আনন্দে পরিণত হয়। পরে বাসের সুপারভাইজারের উদ্যোগে যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আবিদা বেগমের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে। তিনি ওই গ্রামের আবেদ আলীর মেয়ে। আবিদার বাবা-মা ও স্বামী ঢাকার জিরানী এলাকায় বসবাস করেন। আবিদার স্বামী একটি বেসরকারি গার্মেন্টসে চাকরি করেন।

জানা গেছে, গত শনিবার ভোররাতে ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায় আনাস এন্টারপ্রাইজের বাসটি। রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে বাসে থাকা অন্তঃসত্ত্বা আবিদা বেগমের প্রসববেদনা শুরু হয়। পরে বাসটি থামিয়ে সহযাত্রী এক ধাত্রীর সহায়তায় বাসের ভেতরেই তিনি ছেলে সন্তান প্রসব করেন। ব্যতিক্রমী এই ঘটনার পর শিশুটির জন্য উপহার সামগ্রী পাঠানোর পাশাপাশি আজীবন বাসে বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা দিয়েছেন আনাস এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব দিপু সাহেব। একই সঙ্গে শিশুটি প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার মা ও শিশুর ফ্রি যাতায়াতের ব্যবস্থার কথাও জানানো হয়েছে।

পরে আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিয়া নবজাতকের বাড়িতে গিয়ে উপহার হিসেবে একটি দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনী সামগ্রী তুলে দেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় আবেদ আলী তার স্ত্রী, মেয়ে আবিদা ও এক নাতিকে নিয়ে ঢাকার জিরানী থেকে গ্রামের বাড়ি রমনীগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে মিঠাপুকুর এলাকায় বাসের মধ্যেই আবিদার সন্তান প্রসব হয়।

বাসের নামের সঙ্গে মিল রেখে পরিবারের সদস্যরা নবজাতকের নাম রেখেছেন আনাস হাসান। খবরটি ছড়িয়ে পড়ার পর নবজাতক ও তার মাকে দেখতে গ্রামের বাড়িতে স্থানীয়দের ভিড় জমে।

আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিয়া বলেন, ঢাকার জিরানী থেকে বাবা-মায়ের সঙ্গে অন্তঃসত্ত্বা নারী বাসে উঠেছিলেন। রাত ৩টার দিকে মিঠাপুকুর এলাকায় তার প্রসববেদনা ওঠে। পরে বাসের মধ্যে সন্তান জন্ম নেয়। বিষয়টি মালিককে জানালে তিনি শিশুটির জন্য আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা দেন।

নবজাতকের নানা আবেদ আলী বলেন, চিকিৎসক জানিয়েছিলেন সন্তান প্রসব হতে আরও প্রায় ২০ দিন সময় লাগবে। তাই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে বাসে উঠেছিলাম। কিন্তু পথে বাসের মধ্যেই ছেলে সন্তান জন্ম নেয়। মা ও নাতি দুজনেই সুস্থ আছে। বাসের মধ্যে জন্ম নেওয়ায় বাসের নামের সঙ্গে মিল রেখে নাতির নাম আনাস হাসান রেখেছি।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন বলেন, ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনেছি। বর্তমানে প্রসূতি ও তার সন্তান আনাস হাসান দুজনেই সুস্থ রয়েছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

১

বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন

৩

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃ/ত্যু

৪

বাস কন্ডাক্টরের ভূমিকায় বিজয়, নারীদের দিলেন বিনা মূল্যে টিকিট

৫

নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে ৫ কেজি দুধ দিয়ে গোসল করলেন মা

৬

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

পাকিস্তানি সেনাকে হত্যার দাবি ভারতের, সংবাদ সম্মেলনে হাজির সেই সাবেক সেনা

৮

জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত

৯

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

১০

২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা!

১১

বাংলামোটরে যুবককে রক্তাক্ত করে ফাঁকা গুলি ছোড়েন যুবদলের বহিষ্কৃত নেতা

১২

চাঁদাবাজির অভিযোগ নিজ সংগঠনের নেতাকর্মীর হাতে বেধড়ক পেটুনি খেলেন যুবদল নেতা

১৩

চলন্ত বাসে ছেলেসন্তানের জন্ম, বাসের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘আনাস’;আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা

১৪

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

১৫

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

১৬

১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা

১৭

কটূক্তির অভিযোগে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ

১৮

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ নীলফামারীর সোহেল

১৯

কেনার কিছুদিন পর আইফোন ১৮ প্রোর রং পরিবর্তনের অভিযোগ

২০