জনডাক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছিনতাই করতে গিয়ে ধরা, বহিষ্কার হলো সেই ছাত্রদল নেতা

রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. সিয়াম শেখকে দলীয় পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে রংপুর মহানগর ছাত্রদল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন ও সদস্য সচিব রবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিয়াম শেখকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত সিয়াম শেখের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একইসঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রংপুর সরকারি কলেজের পাশে রাধাবল্লভ এলাকায় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সিয়াম শেখকে ঘিরে ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, টাকা নিতে মেসে এলে শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে স্থানীয় কয়েকজন ছাত্রদলকর্মী ও টোকাই সেখানে গিয়ে তাকে নিয়ে যায় বলে অভিযোগ।

তবে সিয়াম শেখের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বহিষ্কারের বিষয়টি রংপুর মহানগর ছাত্রদলের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির ভিত্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুঁটিতে বাঁধা বাবার মুখে পাউরুটি তুলে দেওয়া ছোট্ট মেয়েটিকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

১

চলন্ত বাসে ছেলেসন্তানের জন্ম, বাসের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘আনাস’;আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা

২

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

৩

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩

৪

১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা

৫

কটূক্তির অভিযোগে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ

৬

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ নীলফামারীর সোহেল

৭

কেনার কিছুদিন পর আইফোন ১৮ প্রোর রং পরিবর্তনের অভিযোগ

৮

চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় জামায়াতের ২ নেতা বহিষ্কার

৯

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথি

১০

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

১১

রংপুরে অবৈধভাবে সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিকের ১ মাসের কারাদণ্ড

১২

বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত’

১৩

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

১৪

এক পা অচল, তবুও থেমে নেই রংপুরের কাউনিয়ার একরামুল; গাছের ডালপালা কেটেই পরিবার চালাচ্ছেন

১৫

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

১৬

অবহেলিত রংপুরের উন্নয়নে সরকার কাজ করছে: মীর শাহে আলম

১৭

কুড়িগ্রামে কাশবনে কফি শপের আড়ালে মাদক জুয়া ও অশ্লীল নৃত্য, গুঁড়িয়ে দিল পুলিশ

১৮

নেতা-কর্মীর গায়ে হাত উঠলে লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেওয়ার হুমকি এনসিপি নেতার

১৯

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের

২০