Admin1234@
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধার আরেক গ্রামে অসুস্থ গরু জবাই, ৭ জনের শরীরে অ্যানথ্রাক্স উপসর্গ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের আরেক গ্রামে অসুস্থ গরু জবাইয়ের ঘটনা ঘটেছে। মাংস কাটার পর সাতজনের শরীরে দেখা দিয়েছে অ্যানথ্রাক্স উপসর্গও। প্রথম দিকে বিষয়টি গোপন থাকলেও একের পর এক হাতে ফোসকা পড়ার ঘটনা প্রকাশ্যে আসায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে।

জানা যায়, উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের মাইদুল ইসলামের একটি বকনা গরু অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসক নরেশ চন্দ্র বর্মণকে ডেকে আনা হয়।গোয়াল ঘরে পড়ে থাকা গরুটির তাপমাত্রা ছিল ১০৮ ডিগ্রি ফারেনহাইট। গরুটি বাঁচতে পারে, আবার নাও বাঁচতে পারে; চিকিৎসক এই কথা বলার পর তাৎক্ষণিকভাবে সেটি জবাই করা হয়। মাংস কাটতে অংশ নেন মাইদুলের বাবা আতের আলী ও স্ত্রী নয়নতারাসহ কয়েকজন নারী-পুরুষ। পরে ১ কেজি ৮০০ গ্রাম করে ৪৮ ভাগ করা হয় সেই মাংস। প্রতি ভাগ বিক্রি করা হয় ১ হাজার টাকায়।

এর চারদিন পর মাইদুলের বাবা আতের আলী, স্ত্রী নয়ন ও আব্দুল মজিদের স্ত্রী জামেনা বেগমের মধ্যে অ্যানথ্রাক্স উপসর্গ দেখা যায়। পরে একে একে আক্রান্ত হন গাজীউর রহমানের ছেলে আবু রায়হান বিদেশি (১৮), ছলিম উদ্দিনের ছেলে ইব্রাহিম (৪০), ইব্রাহিমের স্ত্রী আইরিন (৩৫) ও ঘগোয়া গ্রামের হুমায়ুনের স্ত্রী নাসিমা বেগম (৩৫)।

এদের মধ্যে ইব্রাহিম, আইরিন, জামেনা ও আবু রায়হান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঘগোয়া গ্রামের নাসিমা বেগমের বাড়িতে গেলে দেখা যায়, হাতের বৃদ্ধাঙ্গুলের তলায় ফোসকা পড়েছে। উঁকি দিচ্ছে আরেকটি ফোসকা। কিন্তু কোনো চিকিৎসা না নিয়ে বাড়িতে থাকা মলম ব্যবহার করছেন তিনি।

নাসিমা বলেন, ‘গরুটি স্ট্রোক করেছিল বলে মাংস নিতে বলেছিল মাইদুল। ১০০০ টাকার ভাগ নেই। সেই মাংস নাড়াচাড়া করতে গিয়ে এই অবস্থা।’

এ নিয়ে গরুর মালিক মাইদুলপল্লী চিকিৎসক নরেশকে ডেকে আনলে গরুটির তাপমাত্রা অত্যধিক বলে জানতে পারি। তিনি গোয়াল ঘর থেকে বের হলে গরুটি জবাই করি। আমিও কয়েক ভাগ নেই। চারদিন পর প্রথমে বাবা ও পরে স্ত্রীর হাতে অ্যানথ্রাক্স দেখা দিলে বাকি মাংস মাটিতে পুঁতে ফেলি।’

এ বিষয়ে পল্লী চিকিৎসক নরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘আমাকে ডাকা হলে গোয়াল ঘরে পড়ে থাকা গরুটির তাপমাত্রা দেখি ১০৮ ডিগ্রি ফারেনহাইট। গরুটি বাঁচতে পারে, আবার নাও বাঁচতে পারে বলে আমি চলে আসি।’

কারও শরীরে অ্যানথ্রাক্স উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান বলেন, ‘অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে আসা হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আশাকরি, তারা সুস্থ হয়ে উঠবেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসার গুছিয়ে নেওয়ার আগেই ডেঙ্গুতে চলে গেলেন চিকিৎসক আঁচল

১

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

২

ইয়াবার নামে বিক্রি হচ্ছে মায়াবড়ি, খেলে শরীরে কী ঘটে

৩

কাউনিয়ায় নর্থ বেঙ্গল স্কুলে রেজাল্ট শিট বিতরণ

৪

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৫

পীরগঞ্জে ভোটার হতে এসে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের ভয়াবহ থাবা: আতঙ্কে পানির দামে গরু বিক্রি খামারীদের

৭

পরিবারের ওপর অভিমান ও বিটিএস প্রভাবে দেশ ছাড়ার পরিকল্পনা: পথ হারিয়ে কুড়িগ্রামে উদ্ধার ৩ স্কুলছাত্রী

৮

রূপপুরের জ্বালানি আনতে আকাশসীমা ব্যবহারে অনুমতি দিয়েছে পাকিস্তান: বিজ্ঞান মন্ত্রণালয়

৯

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: জামায়াত এমপির জামাতাকে গ্রেফতার

১০

ছিনতাই করতে গিয়ে ধরা, বহিষ্কার হলো সেই ছাত্রদল নেতা

১১

ধ্বংস করা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের

১২

কাউনিয়ায় নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ

১৩

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ

১৪

৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে!

১৫

পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরে আসেনি জ্বালানি ইউরেনিয়াম

১৬

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩

১৭

নারীদের জন্য সড়কে নামছে আরও ১০০ পিংক বাস

১৮

গাইবান্ধার আরেক গ্রামে অসুস্থ গরু জবাই, ৭ জনের শরীরে অ্যানথ্রাক্স উপসর্গ

১৯

কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা

২০