২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতির অভিনন্দনবার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর ভাষণে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রা এবং গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরা হয়েছে। একই সঙ্গে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ও উঠে এসেছে। দেশের পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’—থ্রি-আর কৌশলের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেছেন।

রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা, ফিলিস্তিন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, কর্মসংস্থান, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেছ

অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট তীব্র চাপ, জ্বালানি নিরাপত্তা সংকট, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ফলে অর্থনৈতিক পরিস্থিতির অবনতির চিত্র উঠে এসেছে।

জাতিসংঘকে ‘একটি সমঝোতামূলক বিশ্বসমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু’ হিসেবে দেখার প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংঘাতময় বিশ্বে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার এ আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ : সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ বক্তব্যে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং তাঁর নিরাপদ ও সফল সফর কামনা করেন।

Source: https://www.drb.news/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

১

পীরগাছায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপি নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

২

সে আমার প্রেমী; তাই সে সবচেয়ে সুন্দর-

৩

ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৪

সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, সম্পাদিকা, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার *মাধুরী ব্যানার্জীর* লেখা অণুগল্প : *অন্তর্লীন অনুরণন*

৫

দুই শিশু সন্তান সহ গাড়ির নীচে ঝাঁপ দেয়ার চেষ্টা ধর্ষিতার

৬

নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

৭

পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ   সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি 

৮

নিউইয়র্কে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৯

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

১০

বিদ্যালয়ের ক্লাসে ডিএনসি, মাদক না ছোঁয়ার শপথ করলেন শতাধিক শিক্ষার্থী

১১

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

১২

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

১৩

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

১৪

গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের উপসর্গ, আক্রান্ত ৩৫

১৫

পীরগাছায় সমিতি খুলে গ্রাহকের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা সোহেল, বক্তব্য মেলেনি সমবায় কর্মকর্তার

১৬

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে

১৭

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

১৮

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

১৯

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় বেইলি ব্রিজ পলিটেকনিককে শোকজ

২০