কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় বেইলি ব্রিজ পলিটেকনিককে শোকজ

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় রংপুরের কাউনিয়ায় বেইলি ব্রিজ এগ্রিকালচার অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

 

২১ সেপ্টেম্বর২০২৬ ইং তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বিএম আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে দেশের ৮৬টি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। ওই তালিকায় র রংপুরের বেইলি ব্রিজ এগ্রিকালচার অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট এর নাম রয়েছে।

 

বোর্ডের চিঠিতে বলা হয়েছে, ডিপ্লোমা পর্যায়ের যেসব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করছে না, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বেইলি ব্রিজ এগ্রিকালচার অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটকে শোকজ করা হয়েছে।

 

নোটিশে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি গত তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি করেনি। ফলে প্রতিষ্ঠানটির পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।এ ছাড়া শিক্ষার্থী ভর্তি না হওয়ার কারণ, প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষা কার্যক্রম এবং বোর্ডের অনুমোদনসংক্রান্ত বিষয়েও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

 

এ বিষয়ে বেইলিব্রিজ এগ্রিকালচার অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘আমাদের এগ্রিকালচার বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ট্রেড চালু ছিল। ইতোমধ্যে কম্পিউটার ট্রেডের অনুমোদন বাতিলের জন্য আমরা আবেদন করেছি। ইঞ্জিনিয়ারিং ট্রেডে দুজন শিক্ষার্থী ছিল। এ বছর তাদের পরীক্ষা শেষ হয়েছে। প্রয়োজনীয় আবেদন করে ওই ট্রেডটিও বন্ধ করা হবে।’

 

বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে শোকজ করা হয়েছে বলেই প্রতিষ্ঠানটির পাঠদানের অনুমোদন তাৎক্ষণিকভাবে বাতিল হয়নি। এটি অনুমোদন বাতিল বা প্রত্যাহারের প্রক্রিয়ার অংশ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো ইট করে সরিয়ে ফেলার চেষ্টা।

১

কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে চুরি, যুবক গ্রেপ্তার

২

ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

৩

গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের উপসর্গ, আক্রান্ত ৩৫

৪

পীরগাছায় সমিতি খুলে গ্রাহকের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা সোহেল, বক্তব্য মেলেনি সমবায় কর্মকর্তার

৫

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে

৬

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

৭

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে ঢাকা যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

৮

টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় বেইলি ব্রিজ পলিটেকনিককে শোকজ

৯

ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

১০

আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

১১

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত, আহত ৭

১২

ববিতে সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদে ভিপি পদে রাফি শিকদারের বিশাল জয়

১৩

হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

১৪

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম

১৫

নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

১৬

রংপুরের গংগাচড়ায় টাকা না দেওয়ায় ওএমআর বদলে পরীক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

১৭

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে সেখান থেকেই

১৮

পীরগাছায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা: কুড়িগ্রামের কৃষি বিভাগের উপপরিচালক বদলি

২০