জনডাক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দা‌নেশ বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ্যাল‌য়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার সন্ধ্যা সাতটায় বিশ্ব‌বিদ্যালয় সংলগ্ন এক‌টি ছাত্রাবা‌স থে‌কে ওই শিক্ষার্থীর মর‌দেহ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম সিন‌থিয়া আক্তার। তি‌নি বিশ্ব‌বিদ্যাল‌য়ে ২১ ব্যা‌চের ডে‌ভেলাপমেন্ট স্টা‌ডিজ বিভা‌গের শিক্ষার্থী। বিশ্ব‌বিদ্যালয় সংলগ্ন ফ‌জিলা ছাত্রী‌নিবা‌সের তৃতীয় তলায় আবা‌সিক থাক‌তেন তি‌নি। তাঁর বাসা গাজীপ‌ুর জেলায়।

ক‌য়েকজন শিক্ষার্থীর স‌ঙ্গে কথা ব‌লে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মেসের অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই গল্প ক‌রেছেন, আড্ডা দি‌য়ে‌ছেন। সকা‌লে আ‌শেপা‌শের রু‌মের কয়েকজন ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যায়নি৷ তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব দেননি সহপাঠীরা। ক্যাম্পাস বন্ধ থাকায় সারা‌দিন কা‌রো স‌ঙ্গে দেখা সাক্ষাতও হয়‌নি সিন‌থিয়ার সঙ্গে।

বুধবার সন্ধ্যায় মেসের ভাড়া সংক্রান্ত মিটিংয়ের জন্য আবারও ডাকতে গিয়ে সাড়া না পেয়ে মেস মালিককে খবর দেয় অন্যান্যরা। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা।

এ বিষ‌য়ে বিশ্ব‌বিদ্যালয়ের সহকা‌রি প্রক্টর আবুল কালাম ব‌লেন, সন্ধ্যা সাতটায় জান‌তে পা‌রি এক‌টি মে‌সে একজন শিক্ষার্থী আত্মহত্যা ক‌রেছে। প‌রে প্রো-‌ভি‌সিসহ ক‌য়েকজন শিক্ষক ঘটনাস্থ‌লে যাই। পু‌লিশ‌কে অব‌হিত করা হ‌য়ে‌ছে। তারা আইনগত ব্যবস্থা নি‌চ্ছেন। বিশ্ব‌বিদ্যালয় প্রশাসন বিষয়‌টি খ‌তি‌য়ে দেখ‌বে।

দিনাজপুর কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মোহাম্মদ নূরনবী ব‌লেন, একজন ছাত্রীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। লা‌শের সুরতহাল প্রতি‌বেদন তৈরী ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে পাঠা‌নোর প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে। বিশ্ব‌বিদ্যালয় প্রশাস‌নের সঙ্গে কথা বলা হ‌চ্ছে। নিহ‌তের স্বজন‌ কিংবা বিশ্ব‌বিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অ‌ভিযোগ পে‌লে অ‌ধিকতর তদন্ত সা‌পে‌ক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববিতে সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদে ভিপি পদে রাফি শিকদারের বিশাল জয়

হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী সিয়াম

নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

রংপুরের গংগাচড়ায় টাকা না দেওয়ায় ওএমআর বদলে পরীক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে সেখান থেকেই

পীরগাছায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা: কুড়িগ্রামের কৃষি বিভাগের উপপরিচালক বদলি

রংপুরের পীরগঞ্জে ভাগ্নেবউকে ধর্ষণচেষ্টা, মামাশ্বশুর গ্রেফতার

রৌমারীতে ১,৭০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১০

পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১১

অবহেলায় পড়ে আছে লাখ লাখ টাকার জেনারেটর, বিদ্যুৎ না থাকলে ব্যাহত ল্যাব-ক্লাস

১২

ফুলবাড়ীতে চোরাচালানবিরোধী অভিযান, বিপুল পরিমাণ সিরাপ জব্দ

১৩

পরিকল্পিত চক্রান্ত রুখে দিতে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

১৪

আজ সিঙ্গেল দিবস

১৫

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

১৬

আজ ২৩ সেপ্টেম্বর পৃথিবীতে দিন-রাত সমান

১৭

কাউনিয়ায় স্ত্রীর ওপর অভিমানে যুবকের আত্মহত্যা।

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

১৯

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে উদ্ধার ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলি, আটক দুই

২০