
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই সভায় মোস্তাফিজার রহমান যাদু নামে এক পদধারী আওয়ামী লীগ নেতা উপস্থিত থাকার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
মোস্তাফিজার রহমান জাদু চাঁদখানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০২৩ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। ওই সভাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগের সেই নেতাকে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগের ওই নেতা সভায় উপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিন্দা জানিয়েছে ছাত্র জনতা। তার উপস্থিতির বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপজেলা ও জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদাধিকারবলে তিনি আইন-শৃঙ্খলা কমিটির সদস্য । তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কি না, তা আমার জানা নেই।
Source: https://www.drb.news/65221-2/