জনডাক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডোপ টেস্টে পুলিশ সদস্যের শরীরে মিলল মাদকের উপস্থিতি, নেওয়া হচ্ছে ব্যবস্থা

কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদক গ্রহণের উপস্থিতি শনাক্ত হয়েছে জেলা পুলিশের এক সদস্য মো. ওসমান গনির শরীরে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার ফলাফলে তিনি পজিটিভ হন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম জানান, মঙ্গলবার পুলিশ সদস্য ওসমান গনির ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপের জন্য রিপোর্টটি পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডোপ টেস্টে পজিটিভ হওয়া মো. ওসমান গনি কিশোরগঞ্জ জেলা পুলিশের একজন ড্রাইভার কনস্টেবল। তিনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ নীতি শুধু সাধারণ মানুষের জন্য নয়, পুলিশ সদস্যদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। পুলিশের কোনো সদস্যের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা থাকুক, তা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, জেলা পুলিশ মাদকের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকার বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ কারণে যেসব পুলিশ সদস্যকে সন্দেহ হচ্ছে, তাদের ডোপ টেস্ট করানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কনস্টেবল মো. ওসমান গনির ডোপ টেস্ট করা হয়।

পুলিশ সুপার বলেন, ডোপ টেস্টে ওই সদস্যের রিপোর্ট পজিটিভ আসায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে প্রাথমিকের চার ছাত্রী, ঢাকায় বাসা না পেয়ে যায় হবিগঞ্জে

১

নীলফামারীতে ইউএনও’র আইন শৃঙ্খলা মিটিংয়ে আ.লীগ নেতা

২

বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

৩

জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ, জেলার মহানগরী কার্যালয়ে ভাঙচুর

৪

অসঙ্গতি পেলে সার ডিলারশীপ বাতিল করা হবে; এমপি বাবুল। 

৫

কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

৭

দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ

৮

কাউনিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইসরাত জাহান

৯

রাশিয়ায় পাচার হওয়া ৩০ বাংলাদেশির ২০ জনই যুদ্ধে নিহত, ফিরেছেন মাত্র ২ জন

১০

আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, গণপিটুনিতে যুবক নিহত

১১

ডোপ টেস্টে পুলিশ সদস্যের শরীরে মিলল মাদকের উপস্থিতি, নেওয়া হচ্ছে ব্যবস্থা

১২

গাইবান্ধায় টিকটকে পরিচয়-প্রেম, পরিবার মেনে না নেওয়ায় ১৫ বছরের কিশোর ও এক সন্তানের জননীর বিষপানে মৃত্যু

১৩

এনসিপিতে আসছে ‘সুপার সিক্স’: নাসীরুদ্দীন-হাসনাত-সারজিস-আসিফ পাচ্ছেন নতুন পদ

১৪

মা–বাবাকে সময় দিতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন যুবক

১৫

ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

১৬

ক্যাম্পাসে না ফেরার শর্তে’ চুয়েট ছাড়লেন ভিসি, ভবন থেকে অবরুদ্ধ আরও ১০ জনকে উদ্ধার

১৭

পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২

১৮

কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময়

১৯

এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক্ষামন্ত্রী

২০