জনডাক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ায় পাচার হওয়া ৩০ বাংলাদেশির ২০ জনই যুদ্ধে নিহত, ফিরেছেন মাত্র ২ জন

ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় মানবপাচারের পর জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে পাঠানোর ভয়াবহ তথ্য সামনে এসেছে। এমন প্রতারণার শিকার ৩০ জন বাংলাদেশির মধ্যে ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুর দুয়ার থেকে দেশে ফিরতে পেরেছেন মাত্র দুজন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর কাওরান বাজারের এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসআরবি-১০ এর অধিনায়ক আসাদুজ্জামান এসব তথ্য জানান।

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ওই বাংলাদেশিরা। কিন্তু সেখানে পৌঁছানোর পরই বদলে যায় পরিস্থিতি। চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয় মানবপাচার চক্রটি।

এসআরবির তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান জানতে এসব বাংলাদেশিকে ড্রোনের নিচে ফেলে দেওয়া হতো। এভাবেই এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মৃতদেহ উদ্ধারের সম্ভাবনা শূন্যের কোঠায়। এছাড়া বাকি ১০ জনের মধ্যে যুদ্ধক্ষেত্রে আটক আছেন ছয় জন, মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুজন এবং দেশে ফিরতে পেরেছেন দুজন। মর্মান্তিক এই ঘটনার বিবরণ দিতে গিয়ে ব্রিফিংয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এসআরবির ওই কর্মকর্তা।

এসআরবি-১০ এর অধিনায়ক জানান, এই মানবপাচার চক্রের মূল হোতা মিজানসহ দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন মানবপাচারকারীদের এমন ফাঁদে পা না দেন, সেজন্য সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের মোটরসাইকেল চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের

১

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, ১৪৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

২

রাজশাহীতে ইয়াবাসহ হাতেনাতে আটক স্কুলশিক্ষক ও স্ত্রী

৩

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য গুরুতর আহত

৪

​‘১০০ বার মেরামত, তবুও বেহাল রংপুর-দিনাজপুর মহাসড়ক’

৫

প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

৬

মসজিদে অনৈতিক কাজ, সৌদিতে দুই বাংলাদেশির মৃ*ত্যুদণ্ড কার্যকর

৭

এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী

৮

উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক, বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’

৯

দুর্গাপূজায় ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

১০

স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে প্রাথমিকের চার ছাত্রী, ঢাকায় বাসা না পেয়ে যায় হবিগঞ্জে

১১

নীলফামারীতে ইউএনও’র আইন শৃঙ্খলা মিটিংয়ে আ.লীগ নেতা

১২

বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

১৩

জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ, জেলার মহানগরী কার্যালয়ে ভাঙচুর

১৪

অসঙ্গতি পেলে সার ডিলারশীপ বাতিল করা হবে; এমপি বাবুল। 

১৫

কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

১৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

১৭

দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ

১৮

কাউনিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইসরাত জাহান

১৯

রাশিয়ায় পাচার হওয়া ৩০ বাংলাদেশির ২০ জনই যুদ্ধে নিহত, ফিরেছেন মাত্র ২ জন

২০