৩ অক্টোবর ২০২৬, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক দফা মানে পলাতক স্বৈরাচারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনে পরাজিত হয়ে মনের জ্বালা মেটাতে না পেরে বিরোধীরা আবোল-তাবোল কথা বলছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার পতনের কথা বলা তাদের স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। এক দফার নামে তারা পলাতক স্বৈরাচারকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। গতকাল শুক্রবার বিকেলে লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড় এলাকায় জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ভুট্টা চত্বর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, কারো দয়ায় নয়। তাই এক দফা কিংবা ১০ দফা দিয়ে কোনো লাভ হবে না। যা বলার সংসদে বলতে হবে। বর্তমান সরকার সংসদে কথা বলার সুযোগ উন্মুক্ত করেছে। রাজপথে না বলে সংসদে কথা বলার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনের ছয় মাস না যেতেই সরকার পতনের কথা বলা একটি স্বৈরাচারী মানসিকতার পরিচয়। জনগণ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। নৈরাজ্য সৃষ্টি করা হলে বিএনপি বসে থাকবে না; জনগণকে সঙ্গে নিয়ে এর জবাব দেওয়া হবে।

সার নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার সময়মতো কৃষকের কাছে সার পৌঁছে দিয়েছে। ফলে এবার ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্যের ভালো ফলন হবে। বিরোধীরা যেসব ইস্যু নিয়ে মাঠে নামার চেষ্টা করেছে, জনগণ সেগুলো প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Source: https://www.drb.news/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a/

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

১

বিমানবন্দর থেকে বাড়ির পথে ‘পুলিশ’ পরিচয়ে লুট, ছয় বছরের সঞ্চয় হারালেন প্রবাসী

২

‘৫টা থেকে অভিযান আছে’— থানায় বসে মাদক ব্যবসায়ীকে কল বিএনপি নেতার

৩

আখতারুজ্জামান জামায়াতের নেতা না, সিম্পল সদস্য: এটিএম আজহার

৪

পুনরায় বিয়ে করলে অনলাইনে জানা যাবে প্রথম বিয়ের তথ্য

৫

এক দফা মানে পলাতক স্বৈরাচারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র: ত্রাণমন্ত্রী

৬

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৭

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

৮

স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার

৯

নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা

১০

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

১১

বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন

১৩

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃ/ত্যু

১৪

বাস কন্ডাক্টরের ভূমিকায় বিজয়, নারীদের দিলেন বিনা মূল্যে টিকিট

১৫

নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে ৫ কেজি দুধ দিয়ে গোসল করলেন মা

১৬

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৭

পাকিস্তানি সেনাকে হত্যার দাবি ভারতের, সংবাদ সম্মেলনে হাজির সেই সাবেক সেনা

১৮

জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত

১৯

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

২০